1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
র‍্যাব-১৫ এর অভিযানে অপহরণের শিকার ৩ রোহিঙ্গা উদ্ধার, গ্রেফতার ১ আপিলে জামিনে মুক্ত কৈয়ারবিল ইউপির প্রশাসনিক কর্মকর্তা নুরুল আলম বন্যায় অতিগ্রস্তদের অনুদানে অস্বচ্ছতার অভিযোগ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিট খালি রেখেই মেঝেতে রোগী, খাবার বিতরণেও অনিয়মের অভিযোগ সরকারি দায়িত্ব ফাঁকি দিয়ে প্রাইভেট চেম্বারে চিকিৎসার অভিযোগ, যা বললেন ডা. সৈকত বড়ুয়া মুন্না ষড়যন্ত্রের অভিযোগ চকরিয়া জমজম হাসপাতাল কর্তৃপক্ষের ছাগলখাইয়া ফুটবল টুর্নামেন্টে ইয়াংছা ফুটবল একাদশের দুর্দান্ত জয় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাহাড় কাটা ও বনজ কাঠ ব্যবহারের অভিযোগ অস্বাস্থ্যকর পরিবেশে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলাদের নামাজের স্থান বন্ধ চকরিয়ায় লাইসেন্স ও নবায়ন ছাড়াই চলছে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার 

র‍্যাব-১৫ এর অভিযানে অপহরণের শিকার ৩ রোহিঙ্গা উদ্ধার, গ্রেফতার ১

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

এইচ এম রুহুল কাদের : কক্সবাজারের টেকনাফ উপজেলার মুচনী ক্যাম্পসংলগ্ন শালবাগান পাহাড়ের দুর্গম এলাকায় অভিযান চালিয়ে অপহরণের শিকার তিন রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫। এ সময় অপহরণচক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) র‍্যাব-১৫, কক্সবাজারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং উখিয়া থানায় দায়ের করা একটি সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে সিপিসি-১, টেকনাফের একটি আভিযানিক দল অপহৃতদের উদ্ধারে গোয়েন্দা তৎপরতা শুরু করে। দীর্ঘ অনুসন্ধান ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর মঙ্গলবার (৪ আগস্ট) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে টেকনাফের মুচনী ক্যাম্পের শালবাগান পাহাড়ের গহীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তিনজন অপহৃতকে নিরাপদে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া তিনজনই উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-১৭ রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তারা হলেন মো. আয়াছ (১৮), মো. ইয়াছিন (২৮) ও জোবাইর (২৫)।
র‍্যাবের ভাষ্য অনুযায়ী, গত ৩০ জুলাই তারা টেকনাফের হ্নীলা ইউনিয়নের মুচনী ক্যাম্পে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ফেরার পথে অপহরণের শিকার হন। অপহরণকারীরা তাদের দুর্গম পাহাড়ি এলাকায় আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালায় এবং পরিবারের কাছে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না পাওয়ায় তাদের ওপর নির্যাতনের মাত্রা আরও বাড়ানো হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
ভিকটিমদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে মুচনী রেজিস্টার-০১ ক্যাম্পের ব্লক-ডি এলাকার বটগাছতলা এলাকায় অভিযান চালিয়ে অপহরণচক্রের সদস্য হাফেজ আহম্মেদ (৫৩)কে গ্রেফতার করা হয়।
র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি অপহরণচক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় ভিকটিমদের অভিযোগের ভিত্তিতে উখিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামি ও উদ্ধার হওয়া তিন ভিকটিমকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে অপহরণ, চাঁদাবাজি ও সংঘবদ্ধ অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট