1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফারি পার্কের রেঞ্জার মনজুরের এতো ক্ষমতার উৎস কোথায়? নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়া রাতে অভিযান ড. জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নকল কীটনাশক প্রয়োগে মুলা-ধনিয়া ক্ষেত পুড়ে সাড়ে ৬ লাখ টাকার ক্ষতির অভিযোগ চকরিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার কৃষকের সার নিয়ে রাজনীতি বন্ধ করে সরবরাহ নিশ্চিত করার আহ্বান: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন মসজিদের জায়গা নিয়ে বিরোধ: এসিল্যান্ড অফিসের সামনে সেক্রেটারীর উপর হা’মলার অভিযোগ সুরাজপুরে বসতভিটা দখলের অভিযোগ ‘মিথ্যা-বানোয়াট’ দাবি করে স্থানীয়দের প্রতিবাদ মসজিদের জায়গা নিয়ে বিরোধ: এসিল্যান্ড অফিসের সামনে সেক্রেটারীর উপর হা’মলার অভিযোগ চকরিয়ায় জুলাই জাগরণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল  সম্পন্ন

মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মিয়া গোলাম পরওয়ার

  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: , ঢাকা ২৫ জুলাই: রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতার ভেতর থেকে শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

২৫ জুলাই দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, রাজধানীর অন্যতম জনবহুল ও ব্যস্ত এলাকা মতিঝিল মেট্রো স্টেশনের নিচে এ ধরনের প্রাণঘাতী বিস্ফোরক উদ্ধারের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তাঁর ভাষ্য অনুযায়ী, এ ধরনের কর্মকাণ্ডের উদ্দেশ্য জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলা।

তিনি বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বদা সজাগ ও তৎপর থাকতে হবে। জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব উল্লেখ করে তিনি মেট্রোরেল স্টেশনসহ দেশের গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানান।

বোমা নিষ্ক্রিয়করণ কার্যক্রম চলাকালে স্প্লিন্টারের আঘাতে আহত পথচারীর প্রতি সমবেদনা জানিয়ে তিনি তাঁর উন্নত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।

মিয়া গোলাম পরওয়ার অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে ঘটনার পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের শনাক্ত করার দাবি জানান। পাশাপাশি জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না ঘটে।

বিবৃতির শেষাংশে তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের জীবন ও সম্পদের সুরক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি যেকোনো উসকানি ও নাশকতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট