1. live@nbtv24.net : NB TV 24 : NB TV 24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রতিবন্ধীর পৈত্রিক ভিটা দখলের চেষ্টা, প্রাণনাশের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে কটাক্ষের প্রতিবাদে চকরিয়ায় বিক্ষোভ মিছিল নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা, আইফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ নিখোঁজ কলেজ ছাত্র রাজিবের সন্ধান চায় পরিবার চকরিয়াতে শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের চারা বিতরণ  চকরিয়ায় পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ অফিস সহকারীর বিরুদ্ধে অফিসে দেরিতে আসার অভিযোগ চকরিয়া-পেকুয়াতে এখনো ত্রান বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে জামায়াত  চকরিয়ায় বিএনপি নেতা মানিক পর্যটকের মোটরসাইকেল চুরি কিডনি রোগীকে দেখতে গেলেন জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুক কাকারায় বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুক

চকরিয়ায় প্রতিবন্ধীর পৈত্রিক ভিটা দখলের চেষ্টা, প্রাণনাশের অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

 চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের পাহাড়তলী এলাকায় এক প্রতিবন্ধী ব্যক্তির পৈত্রিক ভিটা জোরপূর্বক দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার পাশাপাশি নিজের জীবনের নিরাপত্তা চেয়ে শুক্রবার (৩১ জুলাই) রাতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মকছুদুর রহমান (৩৭)।

অভিযোগে মকছুদুর রহমান বলেন, অতীতে প্রতিপক্ষের হামলায় তিনি গুরুতর আহত হয়ে স্থায়ীভাবে প্রতিবন্ধী হয়ে পড়েন। ওই ঘটনার পর অভিযুক্তরা দীর্ঘদিন দেশ ছেড়ে পালিয়ে ছিলেন। পরে দেশে ফিরে জামিনে মুক্ত হয়ে আবারও তার ও তার পরিবারের ওপর হামলা এবং জমি দখলের চেষ্টা চালাচ্ছেন বলে তিনি দাবি করেন।

চকরিয়া থানায় দেওয়া লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, হারবাং ইউনিয়নের পাহাড়তলী এলাকায় ওয়ারিশসূত্রে প্রাপ্ত পৈত্রিক ভিটা দীর্ঘদিন ধরে তিনি ভোগদখল করে আসছেন। পরিবারের অন্যান্য উত্তরাধিকারীদের কাছ থেকে অংশ ক্রয়ের মাধ্যমে তিনি ওই সম্পত্তির অধিকাংশের মালিক হন এবং সেখানে বসতবাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করছেন।

অভিযোগ অনুযায়ী, একই এলাকার আকতার আহামদ (৫০), তার ছেলে সিরাজুল ইসলাম মানিক (২৮) এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জন দীর্ঘদিন ধরে জমিটি দখলের চেষ্টা করে আসছেন। এ নিয়ে অতীতেও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় তিনি আদালতে একটি মামলা দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।

লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ৩০ জুলাই সকাল প্রায় ৯টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ তার বসতভিটায় প্রবেশ করে পাকা ভবন নির্মাণের উদ্দেশ্যে ইট, বালু, সিমেন্ট, রডসহ বিভিন্ন নির্মাণসামগ্রী এনে স্তূপ করতে শুরু করেন। তিনি ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে তাদের মারধরের চেষ্টা করা হয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক দখল কার্যক্রম চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানিয়ে দখল কার্যক্রম বন্ধের চেষ্টা করা হয়। পরে তিনি চকরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

মকছুদুর রহমান বলেন, তার দাবির পক্ষে জমির প্রয়োজনীয় কাগজপত্র, সাক্ষ্য-প্রমাণ এবং আদালতে বিচারাধীন মামলার নথি রয়েছে। তিনি তার বসতভিটার নিরাপত্তা নিশ্চিত করা এবং জোরপূর্বক দখল বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

চকরিয়া থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট