1. live@nbtv24.net : NB TV 24 : NB TV 24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে কটাক্ষের প্রতিবাদে চকরিয়ায় বিক্ষোভ মিছিল নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা, আইফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ নিখোঁজ কলেজ ছাত্র রাজিবের সন্ধান চায় পরিবার চকরিয়াতে শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের চারা বিতরণ  চকরিয়ায় পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ অফিস সহকারীর বিরুদ্ধে অফিসে দেরিতে আসার অভিযোগ চকরিয়া-পেকুয়াতে এখনো ত্রান বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে জামায়াত  চকরিয়ায় বিএনপি নেতা মানিক পর্যটকের মোটরসাইকেল চুরি কিডনি রোগীকে দেখতে গেলেন জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুক কাকারায় বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুক দুই মানসিক ও শারীরিক প্রতিবন্ধী সন্তানকে নিয়ে অসহায় মায়ের বাঁচার আকুতি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে কটাক্ষের প্রতিবাদে চকরিয়ায় বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

চকরিয়া প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে সাম্প্রতিক সময়ে দেওয়া কটাক্ষ ও অশালীন বক্তব্যের প্রতিবাদে কক্সবাজারের চকরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় থানা রাস্তার মাথা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্টেশনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তারা রাজনৈতিক শালীনতা বজায় রাখার দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া পৌর যুবদলের সভাপতি মো. জাকারিয়া, শ্রমিক দলের সভাপতি নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন লাল্টু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসান জাস্টিস, সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, ছাত্রদলের সভাপতি রেজাউল করিম বাপ্পি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, চকরিয়া কলেজ ছাত্রদলের সভাপতি শাহাদাত নাদিম অভিসহ কৃষক দল, ওলামা দল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট