1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুতা-স্যান্ডেল ফেলে পালাল জবরদখল চেষ্টাকারীরা বিবাদীকে নোটিশ না দিয়ে তদন্ত, চিরিংগা ভূমি অফিসের যোগসাজশের অভিযোগ চকরিয়া আন্তঃব্যাংক ফুটবলে শাহজালাল ব্যাংককে হারিয়ে চ্যাম্পিয়ন ইউসিবি পি.এল.সি চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত  মন্ত্রী হিসেবে প্রথমবার নিজ আসনে সাচিং প্রু জেরী, বান্দরবানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের উচ্ছ্বাস” মাতামুহুরি উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাদক, জুয়া ও অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে লামার ফাইতংয়ে এবার মাঠে নামছে জনসাধারণ ফাঁসিয়াখালীতে ছাত্রদল নেতার ওপর অতর্কিত হামলার অভিযোগ, জনদুর্ভোগ লাঘবে ইয়াংছা বাজারে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়, এক ভোটের ব্যবধানে ফাইতং নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রুকন উদ্দিন, সহ-সভাপতি নবাব মিয়া

আদর্শ, নৈতিকতা ও আল্লাহভীতিই ইসলামী নেতৃত্বের মূল ভিত্তি -মুহাম্মদ শাহজাহান

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, ইসলামী নেতৃত্বের মূল ভিত্তি হলো আদর্শ, দায়িত্ববোধ, নৈতিকতা, সাংগঠনিক শৃঙ্খলা ও আল্লাহভীতি। তিনি বলেন, পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে ব্যক্তি, পরিবার ও সংগঠন গঠনে সদস্যদের আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে কুমিল্লা নগরীর আই.টি. কনভেনশন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরীর উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী সদস্য (রুকন) শিক্ষা শিবির-২০২৬-এর প্রথম দিনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা মহানগরী নায়েবে আমীর মো. মোছলেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশন দারসুল কুরআনের মাধ্যমে শুরু হয়। দারসুল কুরআন পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমীর মুফতি মো. আবদুল হান্নান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, একজন ইসলামী কর্মীকে ব্যক্তিগত, পারিবারিক ও সাংগঠনিক জীবনে আদর্শিক দৃঢ়তা, তাকওয়া, দায়িত্ববোধ এবং জবাবদিহিতার মানসিকতা ধারণ করতে হবে। তিনি আরও বলেন, ইসলামী আন্দোলনের সফলতা অর্জনে প্রতিটি সদস্যকে কুরআন-সুন্নাহর নির্দেশনা অনুযায়ী নিজেকে গড়ে তোলার পাশাপাশি সমাজে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে।

তিনি সদস্যদের উদ্দেশে বলেন, সংগঠনের প্রতিটি দায়িত্ব আন্তরিকতা, শৃঙ্খলা ও আমানতদারিতার সঙ্গে পালন করতে হবে। ব্যক্তি চরিত্র গঠন, দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সদস্যদের অগ্রণী ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, কাজী নজির আহম্মেদ, মোহাম্মদ হোসাইন, অধ্যাপক রফিকুল ইসলাম, মিজানুর রহমান, শাহাদাত হোসেনসহ মহানগরীর দায়িত্বশীল নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট