
এইচ এম রুহুল কাদের:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) ফজরের আগে খুটাখালী ইউনিয়নের সবুজ পাহাড় নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে ২ জন মারা গেছে জানা গেলেও তাৎক্ষণিক হতাহতের প্রকৃত সংখ্যা ও তাদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত দেড় টার দিকে একটি যাত্রীবাহী শ্যামলী পরিবহনের বাস ও তরকারি বোঝাই পিকআপ খুটাখালী সবুজ পাহাড় নামক এলাকায় পৌঁছলেই মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা তরকারি বোঝাই পিক-আপ ট্রাকের চালক ও হেলফার বলে জানায় স্থানীয়রা। তাদের পরিচয় তাৎক্ষণিক জানা না গেলেও একজনের কাছ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্র থেকে তার নাম আব্দুল্লাহ, তিনি টেকনাফ উপজেলার দক্ষিণ হ্নিলা বলে জানায় উপস্থিত লোকজন।
মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের সাথে হতাহতের সংখ্যা বা দূর্ঘটনা সম্পর্কে জানতে যোগাযোগের চেষ্টা করলে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি।