1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
লামায় রাবার বাগানের অফিসে যুবককে হাত-পা বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ চকরিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামা পৌর বাস টার্মিনালে প্লট বরাদ্দ বাতিলের দাবি পরিবহন মালিক-শ্রমিকদের লুটকৃত’ লাইসেন্স এখনও বহাল: সাবেক প্রশাসক করল অবৈধ, বর্তমান প্রশাসক করল নবায়ন! লামায় প্রবারণা পূর্ণিমার সরকারি খাদ্যশস্য বরাদ্দের তালিকা নিয়ে বিতর্ক, ৫ গুরুত্বপূর্ণ বৌদ্ধ বিহার বাদ পড়ার অভিযোগ চকরিয়ায় শতাধিক পরিবারের চলাচলের পথে স্থাপনা নির্মাণের প্রতিবাদ করায় হামলা ও লুটপাটের অভিযোগ মাতামুহুরি নদীকে ঘিরে সম্ভাবনার হাতছানি, পরিকল্পিত নদীশাসনের দাবি চকরিয়ায় নারী অপহরণের ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে মিথ্যা মামলা ও চলাচলের পথ বন্ধ লামায় ৭০টি সেগুনগাছ কাটার অভিযোগ, করাতকল থেকে কাঠ জব্দ

চকরিয়ায় শতাধিক পরিবারের চলাচলের পথে স্থাপনা নির্মাণের প্রতিবাদ করায় হামলা ও লুটপাটের অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে
Oplus_131072

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হাসপাতালপাড়ায় সিঙ্গার শো রুমের পাশে চলাচলের পথ জবরদখলের চেষ্টা, প্রতিবাদ করায় এক নারী ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা, মারধর এবং বসতঘর থেকে মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে চকরিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারী।

অভিযোগকারী ছেনুয়ারা বেগম (৪১) চকরিয়া পৌরসভার হাসপাতালপাড়া এলাকার বাসিন্দা। তাঁর অভিযোগ, গত ১৬ অক্টোবর ২০২৬ সকাল সাড়ে ৮টার দিকে প্রতিবেশীদের সঙ্গে চলাচলের পথ নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে।

হামলার বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, এতে মো. সাকিব (২৫) জয়নাল আবেদীন (৫০) এম. মোবারক (২২) মো. এহেছান (২৪) ফোরকানুল ইসলাম (৪০)কে আসামি করা হয়েছে। 

লিখিত অভিযোগে ছেনুয়ারা বেগম উল্লেখ করেন, তাঁদের বসতঘরের পাশের চলাচলের পথ দিয়ে এলাকার প্রায় ১০০ পরিবারের লোকজন যাতায়াত করেন। অভিযুক্তরা ওই পথের পাশে ঘর নির্মাণ ও পাকা দালান তৈরির উদ্যোগ নিলে তিনি বাধা দেন। এ নিয়ে স্থানীয়ভাবে বিরোধ ও বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন অভিযুক্তরা দেশীয় অস্ত্র, দা, লোহার রড ও কাঠের লাঠি নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে অভিযোগকারী, তাঁর ছেলে ও পরিবারের অন্য সদস্যরা আহত হন। হামলার সময় বসতঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল নিয়ে যাওয়ারও অভিযোগ করেছেন তিনি।

আহতদের প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহতদের চকরিয়া সরকারি হাসপাতালে নেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী আরও দাবি করেন, ঘটনার পর অভিযুক্তরা তাঁদের চলাচলের পথ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছেন এবং বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। এ ঘটনায় তিনি নিরাপত্তা ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযুক্ত জয়নাল আবেদীন হামলা ও লুটপাটের অভিযোগ অস্বীকার করে বলেন, আমার জায়গাতে আমি স্থাপনা তৈরি করতেছি,আমার ঘরে হামলা চালায়। 

অভিযোগের প্রেক্ষিতে চকরিয়া থানার এস আই শফিকুল রাজার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট