1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
লামায় রাবার বাগানের অফিসে যুবককে হাত-পা বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ চকরিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামা পৌর বাস টার্মিনালে প্লট বরাদ্দ বাতিলের দাবি পরিবহন মালিক-শ্রমিকদের লুটকৃত’ লাইসেন্স এখনও বহাল: সাবেক প্রশাসক করল অবৈধ, বর্তমান প্রশাসক করল নবায়ন! লামায় প্রবারণা পূর্ণিমার সরকারি খাদ্যশস্য বরাদ্দের তালিকা নিয়ে বিতর্ক, ৫ গুরুত্বপূর্ণ বৌদ্ধ বিহার বাদ পড়ার অভিযোগ চকরিয়ায় শতাধিক পরিবারের চলাচলের পথে স্থাপনা নির্মাণের প্রতিবাদ করায় হামলা ও লুটপাটের অভিযোগ মাতামুহুরি নদীকে ঘিরে সম্ভাবনার হাতছানি, পরিকল্পিত নদীশাসনের দাবি চকরিয়ায় নারী অপহরণের ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে মিথ্যা মামলা ও চলাচলের পথ বন্ধ লামায় ৭০টি সেগুনগাছ কাটার অভিযোগ, করাতকল থেকে কাঠ জব্দ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে একশত পরিবারের মাঝে লামায় উপহার সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

সাদ্দাম হোসেন সাইফ | লামা- বান্দরবান: ১৪ অক্টোবর ২০২৬ ইংরেজি, বুধবার

​বান্দরবানের লামায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২নং ওয়ার্ডের সনাতনী সম্প্রদায়ের একশত পরিবারের মানুষের মাঝে বস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
​
বুধবার(১৪অক্টোবর) লামা রিপোটার্স ক্লাব হল রুমে এই উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দলের (বিএনপির)চেয়ারম্যান জনাব, তারেক রহমানের পক্ষ থেকে (১০০) সনাতন ধর্মাবলম্বী গ্রহীতাদের হাতে শুভেচ্ছা ও উপহার সামগ্রী তুলে দেন লামা পৌরসভার ২নং ওয়ার্ড়ের কাউন্সিলর পদপ্রার্থী ও পৌরসভা যুবদলের সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম।

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন,লামা কেন্দ্রীয় হরি মন্দিরের সাধারণ সম্পাদক ও দুর্গাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু ​বিধান দাশ। আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক এস কে খগেশপ্রতি চন্দ্র খোকন, কার্যকরী সদস্য,লামা কেন্দ্রীয় হরি মন্দির গীতা শিক্ষা নিকেতন পরিচালনা কমিটি বিপ্লব দাস,চুমকি বনিক,মিন্টু কর্মকার।
​
​অনুষ্ঠানে বক্তারা সকল ধর্মাবলম্বীদের সাথে সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান।

অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব, তারেক রহমানের পক্ষে উপহার সামগ্রী বিতরণ শেষে আগামী লামা পৌরসভা নির্বাচনে ২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও পৌরসভা যুবদলের সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম বলেন,প্রতিবছরের ন্যায় এই বছরেও লামা উপজেলায় ও শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে তারই ধারাবাহিকতায় পূর্বেও আপনাদের পাশে ছিলাম, বর্তমান আছি ভবিষ্যতেও আপনাদের পাশে সুখে দুঃখে থেকে সেবা করে যাব।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট