
চকরিয়া প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়া পৌরশহরের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দুই পাশে অবৈধভাবে ফুটপাত দখল করে বসা ৩শতাধিক ভ্রাম্যমান দোকান ও সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন চকরিয়া উপজেলা প্রশাসন। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই চলে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমান, চকরিয়া পৌর সচিব (ভারপ্রাপ্ত) ডা: লোকমান হাকিম সহ প্রশাসনের অর্ধশত কর্মকর্তা-কর্মচারী, আনসার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
উক্ত অভিযানে সড়ক পরিবহন আইন, স্থানীয় সরকার(পৌরসভা) আইন, ভোক্তা অধিকার আইনে
মোট ৫ মামলায় ১৪ হাজার টাকা জরিমানা করেন ।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, এই অভিযান কিছুদিন পর পর নিয়মিত চলবে, যাতে কেউ জনগণকে ভোগান্তিতে ফেলতে না পারে।