
এইচ এম রুহুল কাদের, চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় দীর্ঘদিনের ভোগদখলীয় জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে রাশেদুল হক ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় জমি দখলের চেষ্টা বন্ধসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ করেছেন মরহুম সোলতান আহমদের পুত্র সাইফুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা যায়, চকরিয়া উপজেলার রামপুর এলাকার দিয়ারা ৪৮৮ খতিয়ানের দিয়ারা ১৭৫ নম্বর দাগের প্রায় ৪০ কড়া জমি সাইফুল ইসলাম ও তার চাচাদের মধ্যে পারিবারিক আপোষবন্টনমতে সুদীর্ঘ ৫০বছরের অধিককাল ভোগ দখল করে আসিতেছেন। উক্ত জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের সূত্রপাত হয় দিয়ারা ৪৮৮খতিয়ানের দিয়ারা ১৭৫ ও ১৭৬ নম্বর দাগকে কেন্দ্র করে।
অভিযোগে সাইফুল ইসলাম দাবি করেন, আমি পৈত্রিকসূত্রে ও খরিদমূলে মালিক..আমার চাচা নুরুল ইসলাম দিয়ারা ১৭৬ নম্বর দাগে ভোগ দখলে ছিলেন,কিন্তু উক্ত দিয়ারা ১৭৬ দাগের জমি বিক্রির প্রস্তাব করিলে উক্ত জমি রাশেদুল হক সম্মত হইয়া রেজিস্ট্রি করিয়া নেন ।
তবে অভিযোগ রাশেদুল হক দলিলে প্রতারণামূলকভাবে ১৭৬ নম্বর দাগের পরিবর্তে সাইফুল ইসলামের ভোগ দখলীয় দিয়ারা ১৭৫ নম্বর দাগ উল্লেখ করে রেজিষ্ট্রি কার্য সম্পন্ন করেন। ফলে রাশেদুল হক বিরোধপূর্ণ দিয়ারা ১৭৫ নম্বর দাগের জমিতে দখল নেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন সাইফুল ইসলাম।
অভিযোগে আরও বলা হয়,সাইফুল ইসলাম বাদী হয়ে রাশেদুল হকের বিরুদ্ধে চকরিয়ার সিনিয়র সিভিল জজ আদালতে হকশফি মিচ মামলা নং ২৬/২০২৬ দায়ের করেছেন।পরবর্তীতে উক্ত জমি নিয়া দখলের সূত্রপাত হইলে নুরুল ইসলাম বিষয়টি জানিতে পারিয়া সাইফুল ইসলামের অজান্তে জমির বিক্রেতা নুরুল ইসলাম গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে রেজিস্ট্রি এডি ডাকযোগে রাশেদুল হক একটি লিগ্যাল নোটিশ দেন।এবং পরবর্তীতে সাইফুল ইসলামের দায়ের করা মামলায় ও বিরোধ নিষপত্তির আশায় উক্ত বিষয়ে নুরুল ইসলাম রাশেদুল হককে দলিল সংশোধনের আহ্বান করেন..এবং আদালতে লিখিত আপত্তি দাখিল করেন।
সাইফুল ইসলামের অভিযোগ, তার পৈত্রিকসূ্ত্রে ও খরিদ সুদীর্ঘ ৪০ বছরে অধিককাল ভোগ দখলীয় জমি জমা এবং আদালতে বিচারাধীন মামলা থাকা সত্ত্বেও রাশেদুল ইসলাম ও তার সন্ত্রাসীবাহিনীগণ বিরোধপূর্ণ জমি জোরপূর্বক দখল নেওয়ার চেষ্টায় অব্যাহত রহিয়াছেন।এমনকি সেখানে আমার নির্মিত স্থাপনার উপর জোরপূর্বক সন্ত্রাসী কায়দায় রাতের আধারে স্থাপনা নির্মাণের চেষ্টা চালানোর পায়তারা করিতেছে বলে আবেদনে উল্লেখ করা হয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং যেকোনো সময় অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা করছেন বলে জানান সাইফুল ইসলাম। তিনি বিষয়টি তদন্ত করে জমিতে অনধিকার প্রবেশ ও দখলের চেষ্টা বন্ধসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।
তবে অভিযুক্ত রাশেদুল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করেও তার কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, অভিযোগের তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।