
চকরিয়া প্রতিনিধি:
চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ওবায়দুল্লাহ নুর ছিদ্দিকী প্রভাব বিস্তার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মহি উদ্দিন মাসুমের পরিবারের বিচারাধীন জায়গায় জবরদখল অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে নোয়াপাড়া স্টেশন সংলগ্ন জায়গায় বহিরাগত ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে দিনে-দুপুরে প্রকাশ্যে দখলবাজিতে জনমনে আতংক সৃষ্টি হয়েছে ।
দ্রত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী শহীদ মহি উদ্দিন মাসুমের পিতা ফজলুল কাদের।
বিরোধীয় জায়গা নিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোবারক আলীর কাছে বিচার ও বিভিন্ন দপ্তরে বিচারর ছিল।
জানতে চাইলে ওবায়দুল্লাহ নুর ছিদ্দিকী বলেন, উক্ত জায়গাটি আমাদের ক্রয় করা, আমাদের জায়গাতে ঘিরা-বেড়া দিচ্ছি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমান বলেন,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।