
এইচ এম রুহুল কাদের :
কক্সবাজারের চকরিয়া উপজেলার দুর্গম ও ছিটমহল নামে পরিচিত বমুবিলছড়ি ইউনিয়নের উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত একটি নাম মো. সরওয়ার উদ্দিন। বমুবিলছড়ি ইউনিয়ন প্রতিষ্ঠার প্রথম আবেদনকারী, শহীদ আব্দুল হামিদ স্কুলের স্বপ্নদ্রষ্টা এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে স্থানীয়ভাবে পরিচিত তিনি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
ইউনিয়ন প্রতিষ্ঠা ও শিক্ষার প্রসারে ভূমিকা,
মো. সরওয়ার উদ্দিন বমুবিলছড়ি ইউনিয়ন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রথম আবেদনকারী হিসেবে পরিচিত। বৃহত্তর কাকারা ইউনিয়নের বমুবিলছড়ি ওয়ার্ডকে পৃথক ইউনিয়নে রূপ দেওয়ার উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। স্থানীয় মানুষের প্রশাসনিক সেবা, যোগাযোগ ও উন্নয়ন কার্যক্রমের সুযোগ সম্প্রসারণের প্রত্যাশা থেকে ইউনিয়ন প্রতিষ্ঠার উদ্যোগে ভূমিকা রাখেন।
এলাকায় শিক্ষার প্রসারেও রয়েছে তাঁর উদ্যোগ। শহীদ আব্দুল হামিদ স্কুল প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা হিসেবে তিনি পরিচিত। পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের অংশ হিসেবে চিকিৎসা ক্যাম্প, চক্ষু ক্যাম্প এবং অসহায় মানুষের চিকিৎসাসেবায় সহযোগিতামূলক কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন।
দুর্যোগে মানুষের পাশে,
১৯৮৭ সালের বন্যা, ১৯৯১ সালের ঘূর্ণিঝড় এবং ২০২৬ সালের বন্যাসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সহযোগিতামূলক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন সরওয়ার উদ্দিন।
ছাত্রজীবনে তুখোড় ছাত্রনেতা হিসেবে পরিচিত সরওয়ার উদ্দিন পরবর্তী সময়ে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেন। এলাকার মানুষের চিকিৎসার প্রয়োজনে ছুটে চলা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাঁর সামাজিক কর্মকাণ্ডের অন্যতম দিক বলে স্থানীয়ভাবে পরিচিত।
সামাজিক সংগঠনের প্রতিষ্টাতা,
চট্টগ্রামে বমুবিলছড়ি সমিতির প্রতিষ্ঠাতা এবং নির্বাচিত সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া হিলফুল ফুজুল সংগঠনের প্রতিষ্ঠাতাদের একজন হিসেবে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন।
তিনি বিশিষ্ট ব্যবসায়ী নুর মোহাম্মদের পুত্র এবং বৃহত্তর কাকারা ইউনিয়নের বমুবিলছড়ি ওয়ার্ডের নুর আহমেদ মেম্বার পরিবারের সন্তান।
উচ্চশিক্ষিত ও কৃষি কর্মকাণ্ডে সম্পৃক্ত,
শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও সরওয়ার উদ্দিন উচ্চশিক্ষিত। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর (মাস্টার্স), এলএলবি ও বিএড সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি শিক্ষানবিশ আইনজীবী হিসেবে রয়েছেন।
এছাড়া কৃষি বিষয়ে প্রশিক্ষণ ও অভিজ্ঞতাসম্পন্ন সরওয়ার উদ্দিন দীর্ঘ ২০ বছর ধরে কৃষি ও কৃষকদের নিয়ে কাজ করেছেন। কৃষকদের বিভিন্ন সমস্যা, কৃষি উৎপাদন এবং কৃষিভিত্তিক কার্যক্রমের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে।
চেয়ারম্যান প্রার্থী হিসেবে লক্ষ্য,
চকরিয়া উপজেলার দুর্গম ও ছিটমহল নামে পরিচিত বমুবিলছড়ি ইউনিয়নের মানুষের উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা, যোগাযোগব্যবস্থা ও কৃষি খাতের অগ্রগতিকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন মো. সরওয়ার উদ্দিন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এই প্রার্থী স্থানীয় মানুষের সঙ্গে দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততা, ইউনিয়ন প্রতিষ্ঠার উদ্যোগ, শিক্ষা বিস্তারে ভূমিকা এবং কৃষি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অভিজ্ঞতাকে নির্বাচনী কার্যক্রমে তুলে ধরছেন।
স্থানীয় পর্যায়ে তাঁর দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড ও উন্নয়ন উদ্যোগকে কেন্দ্র করে বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে তাঁর প্রার্থিতা আলোচনায় এসেছে।