1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
লামায় রাবার বাগানের অফিসে যুবককে হাত-পা বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ চকরিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামা পৌর বাস টার্মিনালে প্লট বরাদ্দ বাতিলের দাবি পরিবহন মালিক-শ্রমিকদের লুটকৃত’ লাইসেন্স এখনও বহাল: সাবেক প্রশাসক করল অবৈধ, বর্তমান প্রশাসক করল নবায়ন! লামায় প্রবারণা পূর্ণিমার সরকারি খাদ্যশস্য বরাদ্দের তালিকা নিয়ে বিতর্ক, ৫ গুরুত্বপূর্ণ বৌদ্ধ বিহার বাদ পড়ার অভিযোগ চকরিয়ায় শতাধিক পরিবারের চলাচলের পথে স্থাপনা নির্মাণের প্রতিবাদ করায় হামলা ও লুটপাটের অভিযোগ মাতামুহুরি নদীকে ঘিরে সম্ভাবনার হাতছানি, পরিকল্পিত নদীশাসনের দাবি চকরিয়ায় নারী অপহরণের ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে মিথ্যা মামলা ও চলাচলের পথ বন্ধ লামায় ৭০টি সেগুনগাছ কাটার অভিযোগ, করাতকল থেকে কাঠ জব্দ

চকরিয়াতে সন্ত্রাসী কায়দায় জায়গা দখলের চেষ্টা, যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ ও আইনশৃঙ্খলা অবনতির আশংকা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় পৈতৃক ও ক্রয়সূত্রে মালিকানাধীন জমিতে জোরপূর্বক দোকানঘর নির্মাণ করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের আবদুল হামিদ বাস টার্মিনাল এর পূর্ব পাশে অবস্থিত নির্মাণ টাইলস এর পাশের জায়গায় ঘটে এ ঘটনা,এর পূর্বে শহিদুল ইসলাম ফোরকান উমরাহ্ হজ্ব পালন করতে যাওয়ার সুযোগে একইভাবে ভাবে স্হানীয় কিছু সন্ত্রাসী বাহিনী গভীর রাতে উক্ত জায়গা জবরদখল এর চেষ্টা করলে গত ২১ আগষ্ট এ ঘটনায় চকরিয়া থানায় জসিম উদ্দিন (৪০) ও মো: রুবেল (৩৫) নামে দুইজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছিলেন জামাল উদ্দিন (৫৫)।

থানায় দেওয়া অভিযোগের এর পর থানা থেকে অভিযুক্তদের কাগজ পত্র নিয়ে উভয় পক্ষকে বসার জন্য বলা হয়,ভুক্তভোগী পরিবারের সদস্য চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও সাবেক চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান জানান চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কোচপাড়া এলাকায় তাদের দাদা মরহুম আলি মিঞার সূত্রে পাওয়া ও বাবা নুরুল হক হাসু মিঞার ওয়ারিশি মালিকানাধীন জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি ভোগদখল করে আসছেন বলে জানান তিনি।

২৮ সেপ্টেম্বর (সোমবার) ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৯টার দিকে অভিযুক্ত জসিম উদ্দিন ও মো. রুবেলসহ ১০/১৫ জন লোক শহিদুল ইসলাম ফোরকান এর ওয়ারিশি মালিকানাধীন জমিতে প্রবেশ করে দোকানঘর নির্মাণের কাজ শুরু করেন। বিষয়টি জানতে পেরে ফোরকানের চাচা মরহুম আলি মিঞার দ্বিতীয় পুত্র জামাল উদ্দিন ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দেন।এ সময় অভিযুক্তরা জমিটি দখল করার উদ্দেশ্যে ১৫/২০ জনের ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে জামাল উদ্দিন কে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেন এবং উক্ত জায়গা ভরাটের জন্য বালু দিতে থাকে,পরে জামাল উদ্দিন এর আত্মীয় স্বজন ও শহিদুল ইসলাম ফোরকান সহ জায়গায় উপস্থিত হলে সন্ত্রাসীরা তাদেরকে ধারালো অস্ত্র হাতে জসিম উদ্দিন, রুবেল সহ হামলার চেষ্টা করে,কিন্তু সন্ত্রাসীদের একাধিকবার হামলার চেষ্টার পরেও শহিদুল ইসলাম ফোরকান তাদেরকে বুঝানোর চেষ্টা করে,এবং তাদের জায়গা থেকে থাকলে কাগজ পত্র নিয়ে বসার অনুরোধ জানাতে থাকেন এবং উভয় পক্ষকে শান্ত থাকার জন্য বুকে টেনে নিয়ে ঘটনাস্থল থেকে উভয় পক্ষকে চলে যেতে সাহায্য করেন, করছেন বলে অভিযোগকারী দাবি করেন।

অভিযোগকারীর দাবি, অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে তার জমি দখলের উদ্দেশ্যে দোকানঘর নির্মাণের চেষ্টা করেছেন। ভবিষ্যতে তারা আবারও জমিতে প্রবেশ করে নির্মাণকাজ চালিয়ে যেতে পারেন এবং এতে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে অভিযোগের উত্থাপিত বিষয়গুলোর বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নিতে চাইলে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও জমির মালিকানা সংক্রান্ত বিষয় তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় অভিযুক্ত জসিম উদ্দিন ও মো. রুবেল কোচপাড়া এখলাছ মিয়ার পুত্র, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জমির মালিকানা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট