1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
লামায় রাবার বাগানের অফিসে যুবককে হাত-পা বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ চকরিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামা পৌর বাস টার্মিনালে প্লট বরাদ্দ বাতিলের দাবি পরিবহন মালিক-শ্রমিকদের লুটকৃত’ লাইসেন্স এখনও বহাল: সাবেক প্রশাসক করল অবৈধ, বর্তমান প্রশাসক করল নবায়ন! লামায় প্রবারণা পূর্ণিমার সরকারি খাদ্যশস্য বরাদ্দের তালিকা নিয়ে বিতর্ক, ৫ গুরুত্বপূর্ণ বৌদ্ধ বিহার বাদ পড়ার অভিযোগ চকরিয়ায় শতাধিক পরিবারের চলাচলের পথে স্থাপনা নির্মাণের প্রতিবাদ করায় হামলা ও লুটপাটের অভিযোগ মাতামুহুরি নদীকে ঘিরে সম্ভাবনার হাতছানি, পরিকল্পিত নদীশাসনের দাবি চকরিয়ায় নারী অপহরণের ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে মিথ্যা মামলা ও চলাচলের পথ বন্ধ লামায় ৭০টি সেগুনগাছ কাটার অভিযোগ, করাতকল থেকে কাঠ জব্দ

মহেশখালী উপজেলা যুবদলের সভাপতি পদে শাকের উল্লাহ খোকনের প্রার্থীতা ঘোষণা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

বার্তা পরিবেশক

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহেশখালী উপজেলা শাখার আসন্ন ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল ২০২৫-এ সভাপতি পদে প্রার্থী হিসেবে প্রার্থীতা ঘোষণা করেছেন সংগঠনের অন্যতম পরিচিত মুখ ও মহেশখালী পৌরসভা যুবদলের বর্তমান যুগ্ম আহ্বায়ক শাকের উল্লাহ খোকন।

এক ঘোষণায় তিনি বলেন,
ত্যাগই আমার পরিচয়, আদর্শই আমার শক্তি, কর্মীরাই আমার ভরসা।”

শাকের উল্লাহ খোকন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন:

সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক – শ্রমিকদল, মহেশখালী
সাবেক যুগ্ম আহ্বায়ক – স্বেচ্ছাসেবক দল, মহেশখালী

দলের প্রতি তার নিষ্ঠা ও আত্মত্যাগের প্রমাণ হিসেবে তিনি ৩ বার গ্রেফতার হয়েছেন এবং দীর্ঘদিন কারাবরণ করেছেন। অসংখ্য রাজনৈতিক মামলার মুখে পড়েও রাজপথ থেকে সরে যাননি।

তিনি নিজেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের অনুসারী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মত্যাগে অনুপ্রাণিত এবং তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যতের বাংলাদেশ গড়ার প্রত্যয়ী সৈনিক হিসেবে পরিচয় দিয়েছেন।

শাকের উল্লাহ খোকন প্রতিশ্রুতি দিয়েছেন যে তার নেতৃত্বে যুবদল হবে—
আদর্শিক,কর্মীবান্ধব,সংঘবদ্ধ,সাহসী

তিনি বলেন,
চেয়েছি নেতা হতে নয়, কর্মীদের কণ্ঠস্বর হতে।
দল যখন নির্যাতিত ছিল, আমি তখন কারাগারে ছিলাম।
আজ যখন পথ চলার নতুন সুযোগ এসেছে—
তৃণমূলের হাত ধরেই নেতৃত্বে আসতে চাই।”

তিনি জানান, মহেশখালীর তৃণমূল নেতাকর্মী এবং বিএনপি’র নির্যাতিত-পরীক্ষিত কর্মীদের প্রতিনিধি হয়ে তিনি সভাপতি পদে দাঁড়াচ্ছেন। তিনি নিজেকে ভূমিপুত্র ও বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের ঘোষিত ভ্যানগার্ড বলে উল্লেখ করেছেন।

শাকের উল্লাহ খোকন আসন্ন যুবদল কাউন্সিলে উপস্থিতি, সমর্থন, ভালোবাসা ও দোয়া কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট