
চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে দুইবারের সাবেক চেয়ারম্যান প্রার্থী ও স্থানীয় বিএনপি নেতা মাওলানা এহসানুল করিমকে আবারও চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চান বলে দাবি করেছেন স্থানীরা ।
স্থানীয়দের ভাষ্য, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির পরিচয় প্রকাশ্যে দিতে অনেকে ভয় পেলেও মাওলানা এহসানুল করিম জীবনের ঝুঁকি নিয়ে দুইবার ধানের শীষ প্রতীকে চেয়ারম্যান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ সময় তিনি বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন বলেও দাবি করেন তারা।
স্থানীয়দের দাবি, প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও দলীয় পরিচয় ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা এবং ইউনিয়নের মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে মাওলানা এহসানুল করিমকে তারা আবারও চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চান।
তাদের মতে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তৃণমূলের মতামতকে গুরুত্ব দেওয়া হলে মাওলানা এহসানুল করিমের মতো দীর্ঘদিনের স্থানীয় নেতারা মূল্যায়িত হবেন।