1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার কৃষকের সার নিয়ে রাজনীতি বন্ধ করে সরবরাহ নিশ্চিত করার আহ্বান: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন মসজিদের জায়গা নিয়ে বিরোধ: এসিল্যান্ড অফিসের সামনে সেক্রেটারীর উপর হা’মলার অভিযোগ সুরাজপুরে বসতভিটা দখলের অভিযোগ ‘মিথ্যা-বানোয়াট’ দাবি করে স্থানীয়দের প্রতিবাদ মসজিদের জায়গা নিয়ে বিরোধ: এসিল্যান্ড অফিসের সামনে সেক্রেটারীর উপর হা’মলার অভিযোগ চকরিয়ায় জুলাই জাগরণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল  সম্পন্ন এসএসসি সাফল্যের লক্ষ্যে ইয়াংছা উচ্চ বিদ্যালয়ে কঠোর নজরদারি, নেওয়া হচ্ছে নানা উদ্যোগ বিদ্যালয়ের নির্বাচিত সভাপতিকে দায়িত্ব পালনে প্রধান শিক্ষকের বাঁধা,প্রতিবাদে মানববন্ধন

চকরিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর- মানিকপু ইউনিয়নের মানিকপুর পাহাড়ি সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে স্থানীয় পথচারীদের নজরে আসে লাশটি। লাশটি পড়ে থাকতে দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো আজ সকালেও এই পাহাড়ি রাস্তা দিয়ে সাধারণ মানুষ চলাচল শুরু করে। সকাল আনুমানিক ৭ টার দিকে কয়েকজন পথচারী রাস্তার একপাশে একটি মানুষকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রথমে অসুস্থ ভেবে এগিয়ে গেলেও কাছে গিয়ে তারা বুঝতে পারেন লোকটির কোনো সাড়াশব্দ নেই।

মুহূর্তের মধ্যে এই খবর চারদিকে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়।

খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান,স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে চকরিয়া থানা পুলিশ সকালে  এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তার পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে,ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট