1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুতা-স্যান্ডেল ফেলে পালাল জবরদখল চেষ্টাকারীরা বিবাদীকে নোটিশ না দিয়ে তদন্ত, চিরিংগা ভূমি অফিসের যোগসাজশের অভিযোগ চকরিয়া আন্তঃব্যাংক ফুটবলে শাহজালাল ব্যাংককে হারিয়ে চ্যাম্পিয়ন ইউসিবি পি.এল.সি চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত  মন্ত্রী হিসেবে প্রথমবার নিজ আসনে সাচিং প্রু জেরী, বান্দরবানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের উচ্ছ্বাস” মাতামুহুরি উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাদক, জুয়া ও অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে লামার ফাইতংয়ে এবার মাঠে নামছে জনসাধারণ ফাঁসিয়াখালীতে ছাত্রদল নেতার ওপর অতর্কিত হামলার অভিযোগ, জনদুর্ভোগ লাঘবে ইয়াংছা বাজারে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়, এক ভোটের ব্যবধানে ফাইতং নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রুকন উদ্দিন, সহ-সভাপতি নবাব মিয়া

চকরিয়ায় বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় একটি বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ৮-৯ জনের মুখোশ পরিহিত একদল সশস্ত্র লোক প্রথমে বাড়ির দরজা ভেঙে ভেতর ঢুকে। পরে তারা পুলিশ পরিচয় দিয়ে বাড়ির ভেতর অবৈধ অস্ত্র ও মালামাল আছে দাবি করে তল্লাশির কথা জানিয়ে নগদ ১ লাখ ৭ হাজার টাকা, দেড়ভরি স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। শুক্রবার (২৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাগলীরবিল এলাকার নুরুল আমিনের বসতবাড়িতে এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাত কবলিত বাড়ির গৃহকর্তা নুরুল আমিন জানায়, শুক্রবার রাত ১০টার দিকে আমরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। সাড়ে তিনটার দিকে বাড়ির মুল ফটকের দরজায় আঘাতের শব্দ শুনে বেডরুমের দরজা খুলে বের হই। এ সময় ৫-৬ জন মুখোশ পরিহিত লোককে সশস্ত্র অবস্থায় বাড়ির ভেতরে করিডোরে দেখতে পেয়ে আমি ভীতসন্ত্রস্ত হয়ে পড়ি। এ সময় তারা পুলিশ পরিচয় দিয়ে আমাকে ও পরিবারের অন্যান্য সদস্যদের অভয় দিয়ে বলেন, আপনাদের বাড়ির ভেতর অবৈধ অস্ত্র ও মালামাল আছে। আমরা তল্লাশি করব। তার আগে আপনাদের মূল্যবান জিনিসপত্র গুলো নিজেদের হেফাজতে নিয়ে নিন। তখন আমি আলমিরা খুলে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে নেয়ার পর তারা (সশস্ত্র ডাকাতদল) আমাদেরকে বাড়ির ভেতর পার্শ্ববর্তী অন্য একটি রুমে নিয়ে আটকে রাখে। এ সময় আটকে রাখা রুমের দরজার ফটক দিয়ে দেখতে পাই আমার বাড়ির মুল ফটকের দরজাটি ভাঙা এবং বাইরেও ২-৩ জন মুখোশ পরিহিত সশস্ত্র লোক অবস্থান করছেন।

ডাকাত কবলিত বাড়ির গৃহকর্তা নুরুল আমিন আরও বলেন, কিছুক্ষণ পর সশস্ত্র মুখোশ পরিহিত ব্যক্তিরা (সশস্ত্র ডাকাতদল) আমাদের রুমে এসে নিজেদের হেফাজতে নেওয়া নগদ ১ লাখ ৭ হাজার টাকা, দেড়ভরি স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল হাতিয়ে নিয়ে বলেন, মুলত: এগুলোর জন্যই আমরা এখানে এসেছি। পরে তারা বাড়ি থেকে বের হয়ে একটি সাদা রঙের মাইক্রোবাসে করে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। এ ঘটনায় আইনী পদক্ষেপ নিবেন বলেও জানান গৃহকর্তা নুরুল আমিন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিলে বসতবাড়িতে ডাকাতির বিষয়টি আমি অবগত নই। এ ব্যাপারে থানায়ও কেউ কোন অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ###

ছবির ক্যাপশন:- চকরিয়ায় ডাকাত কবলিত বসতবাড়ির দৃশ্য।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট