1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুতা-স্যান্ডেল ফেলে পালাল জবরদখল চেষ্টাকারীরা বিবাদীকে নোটিশ না দিয়ে তদন্ত, চিরিংগা ভূমি অফিসের যোগসাজশের অভিযোগ চকরিয়া আন্তঃব্যাংক ফুটবলে শাহজালাল ব্যাংককে হারিয়ে চ্যাম্পিয়ন ইউসিবি পি.এল.সি চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত  মন্ত্রী হিসেবে প্রথমবার নিজ আসনে সাচিং প্রু জেরী, বান্দরবানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের উচ্ছ্বাস” মাতামুহুরি উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাদক, জুয়া ও অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে লামার ফাইতংয়ে এবার মাঠে নামছে জনসাধারণ ফাঁসিয়াখালীতে ছাত্রদল নেতার ওপর অতর্কিত হামলার অভিযোগ, জনদুর্ভোগ লাঘবে ইয়াংছা বাজারে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়, এক ভোটের ব্যবধানে ফাইতং নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রুকন উদ্দিন, সহ-সভাপতি নবাব মিয়া

লামায় আওয়ামী লীগ নেতার পিভিএন ইটভাটায় দেদারসে কাটা হচ্ছে পাহাড়

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

লামা (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের লামা উপজেলার ইয়াংছা কাঁঠালছড়া এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতা নাছিরের মালিকানাধীন ‘পিভিএন’ ইটভাটায় অবৈধভাবে পাহাড় কাটার মহোৎসব চলছে। বুলডোজার ও এস্কেভেটর দিয়ে দিন-রাত পাহাড় কেটে সেই মাটি ব্যবহার করা হচ্ছে ইট প্রস্তুতের কাজে। এর ফলে একদিকে যেমন পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে, অন্যদিকে বর্ষা মৌসুমে বড় ধরনের পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে সংলগ্ন বসতি ও যাতায়াতের পথ।

​সরেজমিনে দেখা যায়, ইয়াংছা কাঁঠালছড়া এলাকার পিভিএন ইটভাটা সংলগ্ন উঁচু পাহাড়গুলো এক এক্সকাভেটর (ভেকু) ও বুলডোজার দিয়ে বেপরোয়াভাবে কাটা হচ্ছে। পাহাড় কেটে সমতল করে ফেলার কারণে প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে বিনষ্ট হচ্ছে। প্রকাশ্যেই এ কার্যক্রম চললেও প্রশাসন বা পরিবেশ দপ্তরের কার্যকর কোনো ভূমিকা দেখা যাচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

পাহাড় কাটার ফলে আশপাশের কয়েকটি পরিবার ও কৃষিজমি এখন চরম ঝুঁকিতে রয়েছে। স্থানীয়দের মতে, পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ইটভাটায় পাহাড়ের মাটি ব্যবহার ও পাহাড় কাটা সম্পূর্ণ নিষিদ্ধ হলেও রাজনৈতিক প্রভাব এবং প্রশাসনিক নজরদারির অভাবে তোয়াক্কা করা হচ্ছে না আইনের।

পরিবেশবাদীরা সতর্ক করে বলছেন, পাহাড়ি অঞ্চলে এভাবে বেপরোয়া পাহাড় কাটার ফলে প্রতি বর্ষায় পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটছে। পাহাড় কাটার কারণে প্রাকৃতিক জলাধার নষ্ট হচ্ছে এবং পাহাড়ি ছড়াগুলোতে পলি জমে পানি প্রবাহ ব্যাহত হচ্ছে।
​স্থানীয়রা অবিলম্বে এ অবৈধ পাহাড় কাটা বন্ধে এবং পরিবেশ ধ্বংসকারী পিভিএন ইটভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বান্দরবান জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের হস্তক্ষেপ দাবি করেছেন।

লামা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন জানান, পাহাড় কাটা ও অবৈধ বালু উত্তোলনে কাউকে ছাড় দেওয়া হবে না,উপজেলা প্রশাসনের জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট