1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
লামায় রাবার বাগানের অফিসে যুবককে হাত-পা বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ চকরিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামা পৌর বাস টার্মিনালে প্লট বরাদ্দ বাতিলের দাবি পরিবহন মালিক-শ্রমিকদের লুটকৃত’ লাইসেন্স এখনও বহাল: সাবেক প্রশাসক করল অবৈধ, বর্তমান প্রশাসক করল নবায়ন! লামায় প্রবারণা পূর্ণিমার সরকারি খাদ্যশস্য বরাদ্দের তালিকা নিয়ে বিতর্ক, ৫ গুরুত্বপূর্ণ বৌদ্ধ বিহার বাদ পড়ার অভিযোগ চকরিয়ায় শতাধিক পরিবারের চলাচলের পথে স্থাপনা নির্মাণের প্রতিবাদ করায় হামলা ও লুটপাটের অভিযোগ মাতামুহুরি নদীকে ঘিরে সম্ভাবনার হাতছানি, পরিকল্পিত নদীশাসনের দাবি চকরিয়ায় নারী অপহরণের ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে মিথ্যা মামলা ও চলাচলের পথ বন্ধ লামায় ৭০টি সেগুনগাছ কাটার অভিযোগ, করাতকল থেকে কাঠ জব্দ

চকরিয়ায় গভীর রাতে জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগে,আইনশৃঙ্খলা অবনতির আশংকায় থানায় অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

এইচ এম রুহুল কাদের, চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় পৈতৃক ও ক্রয়সূত্রে মালিকানাধীন জমিতে গভীর রাতে দোকানঘর নির্মাণ করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চকরিয়া থানায় জসিম উদ্দিন (৪০) ও মো: রুবেল (৩৫) নামে দুইজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন জামাল উদ্দিন (৫৫)।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কোচপাড়া এলাকায় অভিযোগকারীর মালিকানাধীন জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি ভোগদখল করে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, গত ২১ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ২টার দিকে অভিযুক্ত জসিম উদ্দিন ও মো. রুবেলসহ ১০/১২ জন লোক অভিযোগকারীর মালিকানাধীন জমিতে প্রবেশ করে দোকানঘর নির্মাণের কাজ শুরু করেন। বিষয়টি জানতে পেরে অভিযোগকারী ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দেন।
এ সময় অভিযুক্তরা জমিটি দখল করার চেষ্টা করছেন বলে অভিযোগকারী দাবি করেন। পরে তিনি বিষয়টি চকরিয়া থানা পুলিশকে মোবাইল ফোনে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীর দাবি, অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে তার জমি দখলের উদ্দেশ্যে দোকানঘর নির্মাণের চেষ্টা করেছেন। ভবিষ্যতে তারা আবারও জমিতে প্রবেশ করে নির্মাণকাজ চালিয়ে যেতে পারেন এবং এতে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত জসিম উদ্দিন ও মো. রুবেল কোচপাড়া এখলাছ মিয়ার পুত্র, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জমির মালিকানা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পুলিশের কাছে আবেদন জানিয়েছেন জামাল উদ্দিন।

তবে অভিযোগে উত্থাপিত বিষয়গুলোর বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও জমির মালিকানা সংক্রান্ত বিষয় তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ করা হয়েছে, পরবর্তী তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

চকরিয়া পৌরশহরের বাসটার্মিনালে রাতের অন্ধকারে দোকান নির্মাণ করে জায়গা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন লামা-আলীকদম জিপ কাউন্টারের পূর্ব পাশে মূল্যবান জায়গা জবর দখলের কারণে যেকোনো সময় অপ্রতিকর ঘটনা সংঘটিত হওয়ার আশংকায় স্থানীয় কোচপাড়ার জামাল উদ্দিন নামের এক ব্যাক্তি জসিম উদ্দিন ও রুবেল নামের দুইজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট