1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুতা-স্যান্ডেল ফেলে পালাল জবরদখল চেষ্টাকারীরা বিবাদীকে নোটিশ না দিয়ে তদন্ত, চিরিংগা ভূমি অফিসের যোগসাজশের অভিযোগ চকরিয়া আন্তঃব্যাংক ফুটবলে শাহজালাল ব্যাংককে হারিয়ে চ্যাম্পিয়ন ইউসিবি পি.এল.সি চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত  মন্ত্রী হিসেবে প্রথমবার নিজ আসনে সাচিং প্রু জেরী, বান্দরবানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের উচ্ছ্বাস” মাতামুহুরি উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাদক, জুয়া ও অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে লামার ফাইতংয়ে এবার মাঠে নামছে জনসাধারণ ফাঁসিয়াখালীতে ছাত্রদল নেতার ওপর অতর্কিত হামলার অভিযোগ, জনদুর্ভোগ লাঘবে ইয়াংছা বাজারে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়, এক ভোটের ব্যবধানে ফাইতং নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রুকন উদ্দিন, সহ-সভাপতি নবাব মিয়া

চকরিয়ায় ট্রাকচাপায় ৫ম শ্রেণীর  মাদ্রাসাছাত্রীর মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

এইচ এম রুহুল কাদের, চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা মনি (১০) নামে এক মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকালে চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা স্টেশন এলাকায় কাহারিয়াঘোনা-কোরাইয়াঘোনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানহা মনি মগবাজার মহিলা মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী। তিনি চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, চকরিয়া চিরিংগা বহুমুখী সমবায় সমিতির সহ-সভাপতি এবং বিনামারা মসজিদুন নুরাইন জামে মসজিদের খতিব মাওলানা জাফর আলম হামেদির মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে তানহা মনি টমটমে কোচিংয়ে যাচ্ছিলেন,বেপরোয়া গতির টমটম থেকে পড়লে তাৎক্ষণিক একটি ট্রাক তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

দুর্ঘটনার পর এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি হারবাং এলাকার বালু ব্যবসায়ী হিসেবে পরিচিত নাজিম উদ্দীনের। তবে ট্রাকটির মালিকানা ও দুর্ঘটনার সময় কে চালাচ্ছিলেন, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্ত করে মালিক ও চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, তানহার এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। সড়কে বেপরোয়া ও অসতর্কভাবে ভারী যানবাহন চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।

তানহা মনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কাহারিয়াঘোনা ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন, শিক্ষক, সহপাঠী ও স্থানীয়রা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে,  এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয়রা দ্রুত দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ী ব্যক্তিদের শনাক্তকরণ এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট