
এইচ এম রুহুল কাদের, চকরিয়া :
বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) হারবাং ইউনিয়নে আয়োজিত এ কর্মী শিক্ষা বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হারবাং ইউনিয়ন শাখার আমীর শেখ আহম্মদ।
বৈঠকে দরসে কোরআন পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বশর।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সেক্রেটারি মোহাম্মদ হেদায়েত উল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার আমীর আবদুল্লাহ আল ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা সৈয়দ করিম।
বৈঠকে বক্তারা ইসলামী আদর্শ, নৈতিকতা ও সাংগঠনিক কার্যক্রমে কর্মীদের ভূমিকা এবং দায়িত্বশীলতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।