1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুতা-স্যান্ডেল ফেলে পালাল জবরদখল চেষ্টাকারীরা বিবাদীকে নোটিশ না দিয়ে তদন্ত, চিরিংগা ভূমি অফিসের যোগসাজশের অভিযোগ চকরিয়া আন্তঃব্যাংক ফুটবলে শাহজালাল ব্যাংককে হারিয়ে চ্যাম্পিয়ন ইউসিবি পি.এল.সি চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত  মন্ত্রী হিসেবে প্রথমবার নিজ আসনে সাচিং প্রু জেরী, বান্দরবানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের উচ্ছ্বাস” মাতামুহুরি উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাদক, জুয়া ও অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে লামার ফাইতংয়ে এবার মাঠে নামছে জনসাধারণ ফাঁসিয়াখালীতে ছাত্রদল নেতার ওপর অতর্কিত হামলার অভিযোগ, জনদুর্ভোগ লাঘবে ইয়াংছা বাজারে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়, এক ভোটের ব্যবধানে ফাইতং নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রুকন উদ্দিন, সহ-সভাপতি নবাব মিয়া

দুই সরকার, দুই জেলা পরিষদ—তবুও নেই লামার প্রতিনিধি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম, লামা:

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ গঠনে বারবার উপেক্ষিত হচ্ছে লামা উপজেলা—এমন অভিযোগ স্থানীয়দের। ২০২৪ সালে অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত জেলা পরিষদের ১৫ সদস্যের তালিকায় লামা উপজেলার কোনো প্রতিনিধি ছিলেন না। এবার ২০ আগস্ট ২০২৬ সালে বিএনপি সরকারের অধীনে গঠিত নতুন জেলা পরিষদের তালিকাতেও লামা থেকে কোনো প্রতিনিধি রাখা হয়নি।

বান্দরবান জেলার গুরুত্বপূর্ণ উপজেলা লামা। কৃষি, পর্যটন, যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রতিনিধিত্ব না থাকায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

তাদের প্রশ্ন—লামা থেকে কি যোগ্য নেতৃত্বের অভাব, নাকি রাজনৈতিক ও সাংগঠনিক কোনো কারণে বারবার পিছিয়ে পড়ছে এই উপজেলা? জেলা পরিষদের সিদ্ধান্ত গ্রহণ ও উন্নয়ন কর্মকাণ্ডে লামার মানুষের কথা সরাসরি তুলে ধরতে একজন প্রতিনিধি থাকা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

দুই সরকার, দুই সময়ে জেলা পরিষদ গঠন—তবুও যদি লামার প্রতিনিধিত্ব না থাকে, তাহলে লামা কেন বারবার বাদ পড়ছে? এর স্পষ্ট ব্যাখ্যা চান স্থানীয়রা।

নজরুল ইসলাম, লামা, বান্দরবান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট