
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে। আটক দুই যুবক হলেন—আব্দুল খালেকের ছেলে শামীম এবং আবুল হোসেন মনিয়ার ছেলে বাপ্পি। তাদের বাড়ি একই এলাকায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি একই এলাকার হাসান, আতিক, শাহাদত ও মিজানের বাড়ি থেকে টিউবওয়েল ও পানির মোটরসহ বিভিন্ন মালামাল চুরি করা হয়। এসব চুরির ঘটনায় শামীম ও বাপ্পি সহ একটি চক্রের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। মঙ্গলবার রাতে চোরাই জিনিসপত্রসহ তাদের স্থানীয়রা হাতেনাতে আটক করেন বলে দাবি করা হয়েছে।
পরে স্থানীয় লোকজন তাদের চুল কেটে দিয়ে ছেড়ে দেন বলে অভিযোগ উঠেছে। তবে এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।
ভুক্তভোগীরা বলেন, চুরির অভিযোগে আটক ব্যক্তিদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর না করে ছেড়ে দেওয়ায় তারা হতাশ ও ক্ষুব্ধ।
ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে চুরির অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।