1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুতা-স্যান্ডেল ফেলে পালাল জবরদখল চেষ্টাকারীরা বিবাদীকে নোটিশ না দিয়ে তদন্ত, চিরিংগা ভূমি অফিসের যোগসাজশের অভিযোগ চকরিয়া আন্তঃব্যাংক ফুটবলে শাহজালাল ব্যাংককে হারিয়ে চ্যাম্পিয়ন ইউসিবি পি.এল.সি চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত  মন্ত্রী হিসেবে প্রথমবার নিজ আসনে সাচিং প্রু জেরী, বান্দরবানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের উচ্ছ্বাস” মাতামুহুরি উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাদক, জুয়া ও অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে লামার ফাইতংয়ে এবার মাঠে নামছে জনসাধারণ ফাঁসিয়াখালীতে ছাত্রদল নেতার ওপর অতর্কিত হামলার অভিযোগ, জনদুর্ভোগ লাঘবে ইয়াংছা বাজারে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়, এক ভোটের ব্যবধানে ফাইতং নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রুকন উদ্দিন, সহ-সভাপতি নবাব মিয়া

বান্দরবানে খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ ১৮ আগস্টের মধ্যে দাবি-আপত্তি, ২৭ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

সাদ্দাম হোসেন সাইফ, লামা(বান্দরবান প্রতিনিধি)

স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আয়োজনের লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলার আওতাধীন ৭টি উপজেলা পরিষদ, ২টি পৌরসভা ও ৩৪টি ইউনিয়ন পরিষদের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

জেলা নির্বাচন অফিসারের কার্যালয়, বান্দরবান পার্বত্য জেলা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে খসড়া ভোটকেন্দ্রের তালিকা নিয়ে কোনো দাবি বা আপত্তি থাকলে তা নির্ধারিত সময়ের মধ্যে দাখিলের আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০ আগস্ট ২০২৬ খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকা নিয়ে কোনো ব্যক্তি বা সংশ্লিষ্ট পক্ষের দাবি কিংবা আপত্তি থাকলে তার কারণ স্পষ্টভাবে উল্লেখ করে প্রয়োজনীয় প্রমাণাদিসহ ৩ প্রস্থ আবেদন দাখিল করতে হবে।

আবেদনে আবেদনকারীর নাম, ঠিকানা ও মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। দাবি বা আপত্তির আবেদন আগামী ১৮ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে জেলা নির্বাচন অফিসারের কার্যালয় অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে জমা দিতে হবে।

নির্বাচন অফিসের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে পাওয়া দাবি ও আপত্তিগুলো যাচাই-বাছাই করে ২৩ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে নিষ্পত্তি করা হবে।
পরবর্তীতে সংশোধন ও নিষ্পত্তি কার্যক্রম শেষে ২৭ আগস্ট ২০২৬ সম্ভাব্য ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

নির্ধারিত সময়সীমার পর কোনো ধরনের দাবি বা আপত্তি গ্রহণযোগ্য হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এক নজরে সময়সূচি
১০ আগস্ট ২০২৬: খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ
১৮ আগস্ট ২০২৬: দাবি/আপত্তি গ্রহণের শেষ তারিখ
২৩ আগস্ট ২০২৬: দাবি/আপত্তি নিষ্পত্তির শেষ তারিখ
২৭ আগস্ট ২০২৬: সম্ভাব্য ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট