1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুতা-স্যান্ডেল ফেলে পালাল জবরদখল চেষ্টাকারীরা বিবাদীকে নোটিশ না দিয়ে তদন্ত, চিরিংগা ভূমি অফিসের যোগসাজশের অভিযোগ চকরিয়া আন্তঃব্যাংক ফুটবলে শাহজালাল ব্যাংককে হারিয়ে চ্যাম্পিয়ন ইউসিবি পি.এল.সি চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত  মন্ত্রী হিসেবে প্রথমবার নিজ আসনে সাচিং প্রু জেরী, বান্দরবানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের উচ্ছ্বাস” মাতামুহুরি উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাদক, জুয়া ও অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে লামার ফাইতংয়ে এবার মাঠে নামছে জনসাধারণ ফাঁসিয়াখালীতে ছাত্রদল নেতার ওপর অতর্কিত হামলার অভিযোগ, জনদুর্ভোগ লাঘবে ইয়াংছা বাজারে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়, এক ভোটের ব্যবধানে ফাইতং নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রুকন উদ্দিন, সহ-সভাপতি নবাব মিয়া

চকরিয়ায় শহীদ ফোরকান উদ্দীনের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

চকরিয়া প্রতিনিধি: চকরিয়ায় আল্লামা সাঈদীর গায়েবানা জানাজার নামাজে সন্ত্রাসীদের গুলিতে নিহত শহীদ ফোরকান উদ্দীনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত, পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ, স্মরণসভা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

চকরিয়া পৌরসভা জামায়াতের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুখ।

এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির, সাংগঠনিক সম্পাদক এস এম আলী জিন্নাহ, ওয়ার্ড সভাপতি নজরুল ইসলামসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা শহীদ ফোরকান উদ্দীনের স্মৃতিচারণ করেন এবং তাঁর পরিবারের খোঁজখবর নেন। পরে শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট