1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে প্যারাসেইলিংয়ে পর্যটক মৃত্যুর মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হলেন এডভোকেট মঈনুল আমিন মাত্র ৬ মাসে ত্রিশ পারা কুরআন মুখস্থ করে তাক লাগিয়েছে ৯ বছরের জান্নাতুল নাঈম! পল্লী চিকিৎসকদের সাথে এভারগ্রীন হাসপাতালে চিকিৎসা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত  ঋণে জর্জরিত মা ৩ মাসের সন্তানকে বিক্রির অভিযোগ, থানায় পিতার মামলার আবেদন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চকরিয়ায় বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মাতামুহুরীতে জামায়াতের গণমিছিল, গণভোট বাস্তবায়নের দাবি ও লাল ব্রিজে উপজেলা সদর স্থাপনের আহ্বান বৃষ্টি উপেক্ষা করে চকরিয়ায় ১১ দলীয় জোটের বিশাল গণমিছিল অনুষ্ঠিত র‍্যাব-১৫ এর অভিযানে অপহরণের শিকার ৩ রোহিঙ্গা উদ্ধার, গ্রেফতার ১

কক্সবাজারে প্যারাসেইলিংয়ে পর্যটক মৃত্যুর মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

চকরিয়া প্রতিনিধি :

কক্সবাজারের দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. ফরিদ (৪৫)-কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

শুক্রবার (৭ আগস্ট) র‌্যাব-১৫ কক্সবাজারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-১৫ কক্সবাজার ও র‌্যাব-৪ ঢাকার যৌথ অভিযানে গত বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর মিরপুর মডেল থানার মধ্য পীরেরবাগ এলাকার আজাদ মিনি মার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. ফরিদ কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাহারছড়া এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, গত ১ আগস্ট দুপুর ১টা ৪০ মিনিটের দিকে কক্সবাজার সদর উপজেলার দরিয়ানগর এলাকায় ফরিদের পরিচালিত প্যারাসেইলিংয়ে অংশ নেন অক্ষর সৌভিক রায়। এ সময় নিরাপত্তাজনিত অবহেলার কারণে উড্ডয়নরত অবস্থায় প্যারাসেইলিংয়ের রশি ছিঁড়ে তিনি সমুদ্রে পড়ে যান।

 তাৎক্ষণিক উদ্ধার ব্যবস্থা না থাকায় বিলম্বে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব আরও জানায়, ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে গেলে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। একপর্যায়ে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকার মিরপুর এলাকায় আত্মগোপনে থাকা প্রধান আসামি মো. ফরিদকে গ্রেফতার করা সম্ভব হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদ কক্সবাজার থেকে পালিয়ে ঢাকায় আত্মগোপনে থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব। গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট