1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হলেন এডভোকেট মঈনুল আমিন মাত্র ৬ মাসে ত্রিশ পারা কুরআন মুখস্থ করে তাক লাগিয়েছে ৯ বছরের জান্নাতুল নাঈম! পল্লী চিকিৎসকদের সাথে এভারগ্রীন হাসপাতালে চিকিৎসা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত  ঋণে জর্জরিত মা ৩ মাসের সন্তানকে বিক্রির অভিযোগ, থানায় পিতার মামলার আবেদন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চকরিয়ায় বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মাতামুহুরীতে জামায়াতের গণমিছিল, গণভোট বাস্তবায়নের দাবি ও লাল ব্রিজে উপজেলা সদর স্থাপনের আহ্বান বৃষ্টি উপেক্ষা করে চকরিয়ায় ১১ দলীয় জোটের বিশাল গণমিছিল অনুষ্ঠিত র‍্যাব-১৫ এর অভিযানে অপহরণের শিকার ৩ রোহিঙ্গা উদ্ধার, গ্রেফতার ১ আপিলে জামিনে মুক্ত কৈয়ারবিল ইউপির প্রশাসনিক কর্মকর্তা নুরুল আলম

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চকরিয়ায় বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের চকরিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টায় চকরিয়া থানার রাস্তার মাথায় সিস্টেম কমপ্লেক্সের সামনে এ সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার ( সাবেক মেয়র) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম,

চকরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ এস. এম. মঞ্জুর, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দীন ফরায়েজী, চকরিয়া পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জালাল আহমদ শিকদার এবং চকরিয়া পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম নুরুল আমিন, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ভুট্টো, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আকতার ফারুক খোকন, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর করিম, ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মোঃ কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক সাহেদুল মোস্তফা সাহেদ সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে গণতন্ত্র, ভোটাধিকার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শহীদদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।সভায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট