1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঋণে জর্জরিত মা ৩ মাসের সন্তানকে বিক্রির অভিযোগ, থানায় পিতার মামলার আবেদন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চকরিয়ায় বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মাতামুহুরীতে জামায়াতের গণমিছিল, গণভোট বাস্তবায়নের দাবি ও লাল ব্রিজে উপজেলা সদর স্থাপনের আহ্বান বৃষ্টি উপেক্ষা করে চকরিয়ায় ১১ দলীয় জোটের বিশাল গণমিছিল অনুষ্ঠিত র‍্যাব-১৫ এর অভিযানে অপহরণের শিকার ৩ রোহিঙ্গা উদ্ধার, গ্রেফতার ১ আপিলে জামিনে মুক্ত কৈয়ারবিল ইউপির প্রশাসনিক কর্মকর্তা নুরুল আলম বন্যায় অতিগ্রস্তদের অনুদানে অস্বচ্ছতার অভিযোগ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিট খালি রেখেই মেঝেতে রোগী, খাবার বিতরণেও অনিয়মের অভিযোগ সরকারি দায়িত্ব ফাঁকি দিয়ে প্রাইভেট চেম্বারে চিকিৎসার অভিযোগ, যা বললেন ডা. সৈকত বড়ুয়া মুন্না

ঋণে জর্জরিত মা ৩ মাসের সন্তানকে বিক্রির অভিযোগ, থানায় পিতার মামলার আবেদন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় মাত্র ৩ মাস বয়সী এক শিশুকে টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবা অমল কান্তি দাশ চকরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, তাঁর স্ত্রী শ্রাবন্তী সুশীল বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ধার-দেনায় জড়িয়ে পড়েন। এই সুযোগে কয়েকজন ব্যক্তি তাকে টাকার প্রলোভন দেখিয়ে ২২ জুলাই বিকেলে কক্সবাজারে নিয়ে যান। সেখানে ২০ হাজার টাকা দেওয়ার পর তাঁর ৩ মাস বয়সী ছেলে আদি করকে অন্য দুই ব্যক্তির কাছে বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে।

এছাড়া অভিযোগে বলা হয়, পরে তাঁর স্ত্রীকে ঢাকাগামী একটি গাড়িতে তুলে দেওয়া হয়। কয়েক দিন পর তিনি কক্সবাজারে স্ত্রীর সন্ধান পান এবং স্ত্রীর কাছ থেকে পুরো ঘটনার বিবরণ জানতে পারেন।

অভিযোগ অনুযায়ী, গত ৫ আগস্ট অভিযুক্তদের একজনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে শিশুটিকে ফেরত চাইলে তারা শিশুটিকে ফেরত দিতে অস্বীকৃতি জানায় এবং বেশি চাপ দিলে শিশুটিকে বিষ প্রয়োগে হত্যার হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

স্থানীয়ভাবে শিশুটিকে উদ্ধারের চেষ্টা ব্যর্থ হওয়ার পর অমল কান্তি দাশ চকরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তবে অভিযোগে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশও অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত করবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট