1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মাতামুহুরীতে জামায়াতের গণমিছিল, গণভোট বাস্তবায়নের দাবি ও লাল ব্রিজে উপজেলা সদর স্থাপনের আহ্বান বৃষ্টি উপেক্ষা করে চকরিয়ায় ১১ দলীয় জোটের বিশাল গণমিছিল অনুষ্ঠিত র‍্যাব-১৫ এর অভিযানে অপহরণের শিকার ৩ রোহিঙ্গা উদ্ধার, গ্রেফতার ১ আপিলে জামিনে মুক্ত কৈয়ারবিল ইউপির প্রশাসনিক কর্মকর্তা নুরুল আলম বন্যায় অতিগ্রস্তদের অনুদানে অস্বচ্ছতার অভিযোগ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিট খালি রেখেই মেঝেতে রোগী, খাবার বিতরণেও অনিয়মের অভিযোগ সরকারি দায়িত্ব ফাঁকি দিয়ে প্রাইভেট চেম্বারে চিকিৎসার অভিযোগ, যা বললেন ডা. সৈকত বড়ুয়া মুন্না ষড়যন্ত্রের অভিযোগ চকরিয়া জমজম হাসপাতাল কর্তৃপক্ষের ছাগলখাইয়া ফুটবল টুর্নামেন্টে ইয়াংছা ফুটবল একাদশের দুর্দান্ত জয়

মাতামুহুরীতে জামায়াতের গণমিছিল, গণভোট বাস্তবায়নের দাবি ও লাল ব্রিজে উপজেলা সদর স্থাপনের আহ্বান

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

এইচ এম রুহুল কাদের :

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাতামুহুরী উপজেলার উদ্যোগে বুধবার (৫ আগস্ট) বিকেলে লাল ব্রিজ এলাকায় একটি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিল শুরুর আগে বিকেল ৪টা থেকে বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা লাল ব্রিজ স্টেশন চত্বরে সমবেত হন। পরে কেবি জালাল উদ্দিন সড়ক ও এবিসি সড়ক প্রদক্ষিণ করে গণমিছিলটি অনুষ্ঠিত হয়।

গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরিদুল আলম। সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি হোছনে মোবারক। বক্তব্য দেন উপজেলা সাংগঠনিক সম্পাদক এম. ওমর আলী, শাহারবিল ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মাছুমুল হাকিম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাতামুহুরী উপজেলা সেক্রেটারি আব্দুল আওয়াল ইব্রাহিম।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েত উল্লাহ বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলন ছিল স্বাধীনতা-সার্বভৌমত্ব, মানবাধিকার, ভোটাধিকার এবং বাকস্বাধীনতা প্রতিষ্ঠার আন্দোলন। তাঁর দাবি, এই আন্দোলন কেবল ক্ষমতার পালাবদলের জন্য নয়, বরং রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নের লক্ষ্যেই হয়েছিল।

তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করেনি। তিনি বলেন, “জুলাই সনদের আলোকে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়ন করে জনআকাঙ্ক্ষা পূরণ করতে হবে। সংবিধানের দোহাই দিয়ে গণভোটকে পাশ কাটানোর ষড়যন্ত্র অবিলম্বে বন্ধ করতে হবে।”
এ সময় তিনি বিরোধী মত দমন বন্ধ, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি রোধ, সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
মাওলানা হেদায়েত উল্লাহ আরও বলেন, মাতামুহুরী উপজেলার মানুষের যোগাযোগ ব্যবস্থা ও প্রশাসনিক সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে উপজেলার সদর দপ্তর লাল ব্রিজ এলাকায় স্থাপন করা উচিত। এ দাবির প্রতি উপস্থিত জনতা সমর্থন জানান বলে তিনি উল্লেখ করেন।

গণমিছিলে উপজেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা নুরুল কাদের, ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা শিব্বির আহমদ ছিদ্দিকী, সাংস্কৃতিক সম্পাদক ও শাহারবিল ইউনিয়ন আমীর মাওলানা আশরাফুল মোস্তফা বিন নুরী, কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মাওলানা জাফর আলম, বদরখালী ইউনিয়ন আমীর মাওলানা ওমর হামজা, পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন সভাপতি মাস্টার আব্দুল কাদের, ঢেমুশিয়া ইউনিয়ন সভাপতি খিজির আহমেদ, কোনাখালী ইউনিয়ন সভাপতি মাস্টার কমর উদ্দিন, ভেওলা মানিকচর ইউনিয়ন সভাপতি ইছমত উল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের দাবি, মিছিলে শত শত নেতাকর্মী অংশ নেন এবং সড়কের দুই পাশে অবস্থান নেওয়া অনেক মানুষ হাত নেড়ে মিছিলকে অভিবাদন জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট