1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মাতামুহুরীতে জামায়াতের গণমিছিল, গণভোট বাস্তবায়নের দাবি ও লাল ব্রিজে উপজেলা সদর স্থাপনের আহ্বান বৃষ্টি উপেক্ষা করে চকরিয়ায় ১১ দলীয় জোটের বিশাল গণমিছিল অনুষ্ঠিত র‍্যাব-১৫ এর অভিযানে অপহরণের শিকার ৩ রোহিঙ্গা উদ্ধার, গ্রেফতার ১ আপিলে জামিনে মুক্ত কৈয়ারবিল ইউপির প্রশাসনিক কর্মকর্তা নুরুল আলম বন্যায় অতিগ্রস্তদের অনুদানে অস্বচ্ছতার অভিযোগ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিট খালি রেখেই মেঝেতে রোগী, খাবার বিতরণেও অনিয়মের অভিযোগ সরকারি দায়িত্ব ফাঁকি দিয়ে প্রাইভেট চেম্বারে চিকিৎসার অভিযোগ, যা বললেন ডা. সৈকত বড়ুয়া মুন্না ষড়যন্ত্রের অভিযোগ চকরিয়া জমজম হাসপাতাল কর্তৃপক্ষের ছাগলখাইয়া ফুটবল টুর্নামেন্টে ইয়াংছা ফুটবল একাদশের দুর্দান্ত জয়

বৃষ্টি উপেক্ষা করে চকরিয়ায় ১১ দলীয় জোটের বিশাল গণমিছিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে
oplus_1024

এইচ এম রুহুল কাদের, চকরিয়া:

ঐতিহাসিক ৫ আগস্ট গণ-অভ্যুত্থান স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের উদ্যোগে চকরিয়ায় একটি বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মিছিলপূর্ব সমাবেশ শুরু হয়। পরে বাদ আসর গণমিছিলটি শহরের প্রধান সড়ক ও মহাসড়ক প্রদক্ষিণ করে থানা রাস্তার মাথায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কক্সবাজার শহর জামায়াতের আমীর ও সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া-পেকুয়া আসনের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর।

চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ পরিচালনা করেন মাওলানা ছৈয়দ করিম।

এসময় বক্তব্য দেন পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুবউদ্দিন হেলালী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, পৌর ওয়ার্ড আমীর মোহাম্মদ এহসানুল হক, চিরিংগা ইউনিয়নের সভাপতি নুরুন্নবী, মাহফুজুল করিম, জেলা ছাত্রশিবিরের মিডিয়া সম্পাদক নুরুল ইসলাম, ছাত্র অধিকার সম্পাদক ইরাক মিয়া, চকরিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রশিদ, পৌর ছাত্রশিবিরের সভাপতি শামসুল আলম, নুরুল ইসলাম এবং ছাত্র সমন্বয়ক সায়েদ হাসান ও ইব্রাহিম ছিদ্দিক ফারুকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট