1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মাতামুহুরীতে জামায়াতের গণমিছিল, গণভোট বাস্তবায়নের দাবি ও লাল ব্রিজে উপজেলা সদর স্থাপনের আহ্বান বৃষ্টি উপেক্ষা করে চকরিয়ায় ১১ দলীয় জোটের বিশাল গণমিছিল অনুষ্ঠিত র‍্যাব-১৫ এর অভিযানে অপহরণের শিকার ৩ রোহিঙ্গা উদ্ধার, গ্রেফতার ১ আপিলে জামিনে মুক্ত কৈয়ারবিল ইউপির প্রশাসনিক কর্মকর্তা নুরুল আলম বন্যায় অতিগ্রস্তদের অনুদানে অস্বচ্ছতার অভিযোগ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিট খালি রেখেই মেঝেতে রোগী, খাবার বিতরণেও অনিয়মের অভিযোগ সরকারি দায়িত্ব ফাঁকি দিয়ে প্রাইভেট চেম্বারে চিকিৎসার অভিযোগ, যা বললেন ডা. সৈকত বড়ুয়া মুন্না ষড়যন্ত্রের অভিযোগ চকরিয়া জমজম হাসপাতাল কর্তৃপক্ষের ছাগলখাইয়া ফুটবল টুর্নামেন্টে ইয়াংছা ফুটবল একাদশের দুর্দান্ত জয়

উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল যোবাইর

উখিয়া প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৫ আগস্ট পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উখিয়ায় ১১ দলীয় ঐক্যের ব্যানারে বুধবার বাদ আসর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির আয়োজন ও সমন্বয়ে ছিল উখিয়া উপজেলা জামায়াতে ইসলামী।

গণমিছিলটি ঝাউতলাস্থ মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কোর্টবাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মজিদিয়া হোটেলের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা আবুল ফজল। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা সোলতান আহমদ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমেদ আনোয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী এবং জেলা খেলাফত মজলিসের সেক্রেটারি আবু আব্দুল্লাহ আল হোসাইন।

সমাপনী বক্তব্যে অধ্যাপক মাওলানা আবুল ফজল বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং জনগণের ন্যায্য অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, শ্রমিক নেতা মুহাম্মদ শাহজাহান, উপজেলা যুব বিভাগের সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাংবাদিক রিদুয়ানুল হক জিসান, বাইতুল মাল সম্পাদক মাস্টার মনসুর আলম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মুমিনুল হক ছোটন, ট্রেড ইউনিয়নের সভাপতি সরোয়ারুল ইসলাম, হলদিয়াপালং ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাফেজ আবুল হোসাইন, জালিয়াপালং ইউনিয়ন জামায়াতের আমীর হোসাইন আহমদ মাদানী, পালংখালী ইউনিয়ন জামায়াতের আমীর আবুল আলা রুমান, রাজাপালং ইউনিয়ন জামায়াতের আমীর মুহাম্মদ ইউনুস, রত্নাপালং ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার মুহাম্মদ হাসেম, জামায়াত নেতা জহির আহমদ, মাওলানা রহমত উল্লাহ সিকদার, মাস্টার মুহাম্মদ সেলিম উদ্দিন, শ্রমিক নেতা শাহ আলম, মাওলানা হাফেজ জালাল আহমেদ, শ্রমিক নেতা আমান উল্লাহ, আলী হায়দার, জামায়াত নেতা ইব্রাহীম রাশেল, আবু সাঈদ মাসুম, আব্দুর রহমান, শ্রমিক নেতা মাওলানা হাফিজ উদ্দিন জায়েদ, শ্রমিক নেতা হেলাল উদ্দিন, যুবনেতা ইমরান আল মাহমুদ, যুবনেতা তারেক উদ্দিন, যুবনেতা ইসমাইল, জামায়াত নেতা মাও: হারুন রশিদ, খাইরুল বশর, মুহাম্মদ আরমান, জামায়াত নেতা মোহাম্মদ শাহজাহান সিরাজী, মোহাম্মদ একরামুল হক, মুহাম্মদছৈয়দ, যুবনেতা মোস্তাক আহমদ, যুবনেতা এহছানসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা নূর আহমেদ আনোয়ারী বলেন, “জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন জরুরি। দেশের স্বার্থে সকলকে গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রেখে জনগণের প্রত্যাশা বাস্তবায়নে কাজ করতে হবে।”

সমাবেশ শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট