1. live@nbtv24.net : NB TV 24 : NB TV 24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শতাধিক বহিরাগত নিয়ে প্রতিবন্ধীর বসতভিটা দখলের চেষ্টা, পুলিশ ও বনবিভাগকে বৃদ্ধাঙ্গুলি চলতি মাসেই চট্টগ্রাম–কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, রেলপথ প্রতিমন্ত্রী চকরিয়ায় প্রতিবন্ধীর পৈত্রিক ভিটা দখলের চেষ্টা, প্রাণনাশের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে কটাক্ষের প্রতিবাদে চকরিয়ায় বিক্ষোভ মিছিল নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা, আইফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ নিখোঁজ কলেজ ছাত্র রাজিবের সন্ধান চায় পরিবার চকরিয়াতে শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের চারা বিতরণ  চকরিয়ায় পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ অফিস সহকারীর বিরুদ্ধে অফিসে দেরিতে আসার অভিযোগ চকরিয়া-পেকুয়াতে এখনো ত্রান বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে জামায়াত  চকরিয়ায় বিএনপি নেতা মানিক পর্যটকের মোটরসাইকেল চুরি

শতাধিক বহিরাগত নিয়ে প্রতিবন্ধীর বসতভিটা দখলের চেষ্টা, পুলিশ ও বনবিভাগকে বৃদ্ধাঙ্গুলি

  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী এলাকায় এক প্রতিবন্ধীর বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

শনিবার (১ আগস্ট) সকালে সরেজমিনে দেখা যায়, স্থানীয় আক্তার আহমেদ ও তার ছেলে সিরাজুল ইসলাম মানিকের নেতৃত্বে শতাধিক বহিরাগতকে নিয়ে বিতর্কিত জমিতে কয়েক দফা বাউন্ডারি দেয়াল নির্মাণের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী প্রতিবন্ধী মাকসুদুর রহমান।

ভুক্তভোগীর দাবি, অভিযোগের ভিত্তিতে হারবাং পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গেলে কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে পুলিশ চলে যাওয়ার পর পুনরায় দেয়াল নির্মাণের কাজ শুরু করা হয়। এ সময় তাদের পরিবারকে বাড়ির ভেতরে অবরুদ্ধ রেখে দখল কার্যক্রম চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

মাকসুদুর রহমান আরও অভিযোগ করেন, এর আগেও একই জমি দখলের উদ্দেশ্যে তার ও পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়েছিল। ওই হামলায় তিনি গুরুতর আহত হয়ে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেন। বর্তমানে তার শারীরিক অসহায় অবস্থার সুযোগ নিয়ে আবারও জমি দখলের চেষ্টা করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত ওসমান বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উভয় পক্ষকে সব ধরনের নির্মাণকাজ বন্ধ রেখে আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পরামর্শ দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সিরাজুল ইসলাম মানিক বলেন, এটি আমাদের দাদার ওয়ারিশসূত্রে পাওয়া জায়গা। আমার পিতার মালিকানাধীন জমিতে আমরা স্থাপনা নির্মাণ করছি।”

ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট