1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
পেকুয়ায় উপকূলের রক্ষাকবচ প্যারাবন উজাড় করে মৎস্যঘের নির্মাণ চকরিয়ায় বৃত্তির নামে ২৬ শতাধিক শিক্ষার্থীর সাথে প্রতারণা অভিযোগ,  লামার উন্নয়ন ও সাংগঠনিক বিষয় নিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর সঙ্গে আমির হোসেনের সাক্ষাৎ, মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান, ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ সাঈদীর ওপর হামলার প্রতিবাদে চকরিয়ায় ক্রীড়াবিদদের মানববন্ধন সাফারি পার্কের রেঞ্জার মনজুরের এতো ক্ষমতার উৎস কোথায়? নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়া রাতে অভিযান ড. জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নকল কীটনাশক প্রয়োগে মুলা-ধনিয়া ক্ষেত পুড়ে সাড়ে ৬ লাখ টাকার ক্ষতির অভিযোগ চকরিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার কৃষকের সার নিয়ে রাজনীতি বন্ধ করে সরবরাহ নিশ্চিত করার আহ্বান: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

দুই মানসিক ও শারীরিক প্রতিবন্ধী সন্তানকে নিয়ে অসহায় মায়ের বাঁচার আকুতি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

দুই মানসিক ও শারীরিক প্রতিবন্ধী সন্তানকে নিয়ে অসহায় মায়ের বাঁচার আকুতি

চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের দক্ষিণ পহরচাঁদা ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইসমত আরা বেগম আজ অসহায় জীবনযাপন করছেন। বর্তমানে তিনি দুই মানসিক ও শারীরিক প্রতিবন্ধী সন্তান—মোহাম্মদ হাসান সোহাগ (২৭) ও মিলি আক্তার শান্তা (২০)-কে নিয়ে নানার বাড়িতে মানবেতর অবস্থায় বসবাস করছেন।

জানা যায়, শান্তা যখন মায়ের গর্ভে ছিল, তখনই সড়ক দুর্ঘটনায় তার বাবা মকবুল আহমদ মারা যান। এরপর দীর্ঘ প্রায় ২০ বছর ধরে ইসমত আরা বেগম অন্যের বাড়িতে কাজ এবং গার্মেন্টসে চাকরি করে অমানুষিক কষ্ট সহ্য করে দুই প্রতিবন্ধী সন্তানকে লালন-পালন করেছেন।

তাদের নিজস্ব কোনো ঘরবাড়ি নেই। বর্তমানে ইসমত আরা বেগম নিজেও অসুস্থ হয়ে পড়েছেন। কাজ করার সক্ষমতা হারিয়ে তিনি ভাইয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ, দুই সন্তানের চিকিৎসা ও ভরণপোষণ চালানো তার পক্ষে আর সম্ভব হচ্ছে না।

এ অবস্থায় তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, মানবিক সংগঠন এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সহযোগিতার জন্য আন্তরিক আবেদন জানিয়েছেন। সামান্য সহযোগিতাও এই অসহায় পরিবারটির জীবনে নতুন আশার আলো হয়ে উঠতে পারে।

সহযোগিতার জন্য যোগাযোগ:
ইসমত আরা বেগম
মোবাইল: 01845104835

আসুন, মানবতার হাত বাড়াই। আপনার সামান্য সহযোগিতায় হয়তো দুই প্রতিবন্ধী সন্তান ও তাদের অসহায় মায়ের জীবনে ফিরতে পারে একটু স্বস্তি ও নিরাপত্তা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট