1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পেকুয়ায় উপকূলের রক্ষাকবচ প্যারাবন উজাড় করে মৎস্যঘের নির্মাণ চকরিয়ায় বৃত্তির নামে ২৬ শতাধিক শিক্ষার্থীর সাথে প্রতারণা অভিযোগ,  লামার উন্নয়ন ও সাংগঠনিক বিষয় নিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর সঙ্গে আমির হোসেনের সাক্ষাৎ, মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান, ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ সাঈদীর ওপর হামলার প্রতিবাদে চকরিয়ায় ক্রীড়াবিদদের মানববন্ধন সাফারি পার্কের রেঞ্জার মনজুরের এতো ক্ষমতার উৎস কোথায়? নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়া রাতে অভিযান ড. জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নকল কীটনাশক প্রয়োগে মুলা-ধনিয়া ক্ষেত পুড়ে সাড়ে ৬ লাখ টাকার ক্ষতির অভিযোগ চকরিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার কৃষকের সার নিয়ে রাজনীতি বন্ধ করে সরবরাহ নিশ্চিত করার আহ্বান: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

চকরিয়া-পেকুয়াতে এখনো ত্রান বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে জামায়াত 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ও কাকারা ইউনিয়নে বন্যাকবলিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও কাপড় বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার আমীর এবং সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক। একই দিনে তিনি কিডনি রোগে আক্রান্ত এক ব্যক্তিকে দেখতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে কাকারা ইউনিয়নের লোটনী কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে আয়োজিত কর্মসূচিতে বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পরে তিনি লোটনী এলাকার কিডনি রোগে আক্রান্ত মোহাম্মদ ইসা (৪০)-এর বাড়িতে গিয়ে তার চিকিৎসার খোঁজখবর নেন, দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

একই দিন বিকেলে হারবাং ইউনিয়নে আয়োজিত আরেকটি কর্মসূচিতে সহস্রাধিক বন্যার্ত মানুষের মাঝে প্রয়োজনীয় পরিধানের কাপড়, কম্বল ও অন্যান্য ব্যবহারযোগ্য বস্ত্রসামগ্রী বিতরণ করা হয়।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম, হারবাং ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শেখ আহমেদ, হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমেদ বাবর, কাকারা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা কামরুল হাসান, ইউনিয়ন জামায়াতের অর্থ সম্পাদক রিয়াজ উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাকারা ইউনিয়নের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র সমন্বয়ক সায়েদ হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

কর্মসূচিতে আয়োজকরা জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং অসুস্থ ব্যক্তিদের খোঁজখবর নেওয়া তাদের ধারাবাহিক মানবিক কার্যক্রমের অংশ। ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের সহায়তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট