1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফারি পার্কের রেঞ্জার মনজুরের এতো ক্ষমতার উৎস কোথায়? নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়া রাতে অভিযান ড. জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নকল কীটনাশক প্রয়োগে মুলা-ধনিয়া ক্ষেত পুড়ে সাড়ে ৬ লাখ টাকার ক্ষতির অভিযোগ চকরিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার কৃষকের সার নিয়ে রাজনীতি বন্ধ করে সরবরাহ নিশ্চিত করার আহ্বান: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন মসজিদের জায়গা নিয়ে বিরোধ: এসিল্যান্ড অফিসের সামনে সেক্রেটারীর উপর হা’মলার অভিযোগ সুরাজপুরে বসতভিটা দখলের অভিযোগ ‘মিথ্যা-বানোয়াট’ দাবি করে স্থানীয়দের প্রতিবাদ মসজিদের জায়গা নিয়ে বিরোধ: এসিল্যান্ড অফিসের সামনে সেক্রেটারীর উপর হা’মলার অভিযোগ চকরিয়ায় জুলাই জাগরণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল  সম্পন্ন

ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ: সাড়ে ৭৬ লাখ টাকার প্রকল্পে তদন্ত ও জবাবদিহির দাবি

  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

লামা(বান্দরবান)প্রতিনিধি :২৬ জুলাই ২০২৬ ইংরেজি (রবিবার) বান্দরবানের লামা উপজেলার ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের সম্প্রসারণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন প্রায় ৭৬ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ের এ প্রকল্পের কাজের মান নিয়ে স্থানীয় সচেতন মহল, অভিভাবক, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে।

প্রকল্প-সংক্রান্ত তথ্য অনুযায়ী, “Construction/Extension of Academic Buildings to Selected Govt. & Non Govt. Educational Institutions” প্রকল্পের অধীনে ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের বিদ্যমান একতলা (চারতলা ভিত্তি) একাডেমিক ভবন প্রথম ও দ্বিতীয় তলা পর্যন্ত সম্প্রসারণের পাশাপাশি স্যানিটারি, পানি সরবরাহ ও বিদ্যুতায়নের কাজ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটির টেন্ডার প্যাকেজ নম্বর eed/ban/2024-25/7016/Lot-1 এবং চুক্তি নম্বর NOA/EED/BBAN/2025-26/273।

কাজের ঠিকাদার হিসেবে দায়িত্ব পেয়েছেন সুভ্রংকর চাকমা। চুক্তিমূল্য ৭,৬৫০,০০০ টাকা।

প্রকল্পের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২০২৫ সালের ২ অক্টোবর কাজ শুরু হয়ে ২০২৬ সালের ২২ জুলাই শেষ হওয়ার কথা ছিল।

তবে স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে কাজ শুরু না করে বিলম্ব করেছে। পরবর্তীতে কাজ শুরু হলেও নির্মাণে নিম্নমানের বালি, কংক্রিট ও সিমেন্ট ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফলে ভবনের স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

এলাকাবাসীর দাবি, সরকারি অর্থে নির্মিত একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ মেনে নেওয়া যায় না। তারা অভিযোগ করেন, নির্মাণকাজের বিভিন্ন ধাপে যথাযথ মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা হচ্ছে না। ভবিষ্যতে এই ভবনে শত শত শিক্ষার্থী পাঠদান করবে, তাই কাজের মান নিয়ে কোনো ধরনের আপস করা উচিত নয়।

স্থানীয় সচেতন মহল ও বিদ্যালয়ের সাবেক ছাত্রসমাজ অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা লামা উপজেলা প্রশাসন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সংশ্লিষ্ট প্রকৌশলী, বিদ্যালয় পরিচালনা কমিটি এবং প্রধান শিক্ষকের প্রতি নির্মাণকাজের গুণগত মান সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট