1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফারি পার্কের রেঞ্জার মনজুরের এতো ক্ষমতার উৎস কোথায়? নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়া রাতে অভিযান ড. জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নকল কীটনাশক প্রয়োগে মুলা-ধনিয়া ক্ষেত পুড়ে সাড়ে ৬ লাখ টাকার ক্ষতির অভিযোগ চকরিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার কৃষকের সার নিয়ে রাজনীতি বন্ধ করে সরবরাহ নিশ্চিত করার আহ্বান: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন মসজিদের জায়গা নিয়ে বিরোধ: এসিল্যান্ড অফিসের সামনে সেক্রেটারীর উপর হা’মলার অভিযোগ সুরাজপুরে বসতভিটা দখলের অভিযোগ ‘মিথ্যা-বানোয়াট’ দাবি করে স্থানীয়দের প্রতিবাদ মসজিদের জায়গা নিয়ে বিরোধ: এসিল্যান্ড অফিসের সামনে সেক্রেটারীর উপর হা’মলার অভিযোগ চকরিয়ায় জুলাই জাগরণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল  সম্পন্ন

মানিকপুরে নদীভাঙন রোধ ও পুরাতন জামে মসজিদ-কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় নদীভাঙনের তীব্র ঝুঁকিতে পড়েছে উত্তর মানিকপুর পুরাতন জামে মসজিদ, কবরস্থান এবং শতাধিক বসতঘর। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

শুক্রবার (২৪ জুলাই) জুমার নামাজের পর দুপুর আড়াইটার দিকে ভাঙনকবলিত এলাকায় আয়োজিত মানববন্ধনে সর্বস্তরের জনগণ অংশ নেন। বক্তারা বলেন, নদীর ভাঙন অব্যাহত থাকলে ঐতিহ্যবাহী মসজিদ, কবরস্থানসহ শতাধিক পরিবার মারাত্মক ক্ষতির মুখে পড়বে। তাই জরুরি ভিত্তিতে ব্লক ফেলে নদীর গতিপথ নিয়ন্ত্রণ ও ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মাষ্টার মিনহাজ উদ্দিন, মাওলানা ডা. আব্দুল গনি, নুর হোসেন, নুরুল আমিন, আনিস চৌকিদার, শাহাব উদ্দিন, জাহাঙ্গীর, হামিদ হোছাইন, তারেক, আজিজুল হক ও এরশাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় এলাকাবাসী দ্রুত স্থায়ী নদীভাঙন প্রতিরোধ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে উত্তর মানিকপুরের বসতবাড়ি, ধর্মীয় প্রতিষ্ঠান ও কবরস্থান রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট