1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় জুলাই জাগরণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল  সম্পন্ন এসএসসি সাফল্যের লক্ষ্যে ইয়াংছা উচ্চ বিদ্যালয়ে কঠোর নজরদারি, নেওয়া হচ্ছে নানা উদ্যোগ বিদ্যালয়ের নির্বাচিত সভাপতিকে দায়িত্ব পালনে প্রধান শিক্ষকের বাঁধা,প্রতিবাদে মানববন্ধন মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ফোমেমার নতুন নির্দেশনা চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য হলেন ক্রীড়াবিদ ও রাজনীতিবিদ জয়নাল আবেদীন মাদক–জুয়া–ক্যাসিনোর বিরুদ্ধে ফাইতংয়ে জনসচেতনতামূলক র‍্যালী চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় জোটের লংমার্চকে স্বাগত জানিয়ে চকরিয়ায় র‍্যালি চকরিয়ায় মাদকবিরোধী মানববন্ধন, রাত ১১টার পর বহিরাগত প্রবেশে কড়াকড়ি বান্দরবানে ডিবি পুলিশের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার, প্রাইভেটকারসহ গ্রেপ্তার ১

বিধবা নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, চরম নিরাপত্তাহীনতায় পরিবার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

চকরিয়া প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে ক্যান্সার আক্রান্তে মারা যাওয়া এক পরিবারকে নির্যাতন করে ঘরছাড়া করার চেষ্টা চলছে।

কক্সবাজারের মাতামুহুরি উপজেলার বিএমচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাদ্রাসাপাড়া এলাকায় এক বিধবা নারী ও তার শাশুড়ীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

অভিযোগে জানা যায়, মাদ্রাসাপাড়ার শামসুল আলম (প্রকাশ লম্বা শমসু)-এর ছেলে জসিম উদ্দিন ও সাইফুদ্দিনের বিরুদ্ধে তাছিয়া পারভিন সুমি ও তার শাশুড়ী মনোয়ারা বেগমকে মারধর, নির্যাতন এবং শ্লীলতাহানির অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তাছিয়া পারভিন সুমি মরহুম শাহাবুদ্দিনের স্ত্রী। শাহাবুদ্দিন প্রায় দেড় মাস আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর থেকে পরিবারটি বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।

ভুক্তভোগীদের দাবি, ঘটনার পর তারা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে বিচার প্রার্থনা করেন। কিন্তু বুধবার (২২ জুলাই) অভিযুক্তরা পুনরায় তাদের মারধর, শ্লীলতাহানির চেষ্টা এবং বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগ করেন তারা।

এ ঘটনায় তাছিয়া পারভিন সুমি ও মনোয়ারা বেগম উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা জানান, বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন এবং নিজেদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি। এছাড়া স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট