1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় জুলাই জাগরণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল  সম্পন্ন এসএসসি সাফল্যের লক্ষ্যে ইয়াংছা উচ্চ বিদ্যালয়ে কঠোর নজরদারি, নেওয়া হচ্ছে নানা উদ্যোগ বিদ্যালয়ের নির্বাচিত সভাপতিকে দায়িত্ব পালনে প্রধান শিক্ষকের বাঁধা,প্রতিবাদে মানববন্ধন মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ফোমেমার নতুন নির্দেশনা চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য হলেন ক্রীড়াবিদ ও রাজনীতিবিদ জয়নাল আবেদীন মাদক–জুয়া–ক্যাসিনোর বিরুদ্ধে ফাইতংয়ে জনসচেতনতামূলক র‍্যালী চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় জোটের লংমার্চকে স্বাগত জানিয়ে চকরিয়ায় র‍্যালি চকরিয়ায় মাদকবিরোধী মানববন্ধন, রাত ১১টার পর বহিরাগত প্রবেশে কড়াকড়ি বান্দরবানে ডিবি পুলিশের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার, প্রাইভেটকারসহ গ্রেপ্তার ১

ভূয়া নেমপ্লেট ব্যবহার করে রোগীর সাথে প্রতারণা চকরিয়া ম্যাক্স হাসপাতাল ও ডা: মামদুহা রহমান

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের চকরিয়ায় এক চিকিৎসকের পরিচয় ব্যবহার নিয়ে উঠেছে প্রশ্ন। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত না থাকলেও গাইনি কনসালটেন্ট পরিচয়ে রোগী দেখছেন তিনি। যেটা রোগীদের সাথে প্রতারণার সামিল।

মঙ্গলবার, ২১ জুলাই সরেজমিনে দেখা যায়, চকরিয়া ম্যাক্স হাসপাতাল ও জেনারেল হাসপাতাল ট্রমা সেন্টারে ডা. মামদুহা রহমানের নামফলকে ‘চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’ এর গাইনি কনসালটেন্ট পরিচয় উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ম্যাক্স হাসপাতালের ম্যানেজার মঈনুদ্দিনের সঙ্গে কথা বললে তিনি জানান, বিষয়টি জানার পর সংশ্লিষ্ট নেমপ্লেট খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নুল আবেদীন বলেন, কোনো চিকিৎসক সরকারি প্রতিষ্ঠানে কর্মরত না থেকেও সেই প্রতিষ্ঠানের পদবি ব্যবহার করলে তা আইনগতভাবে অপরাধ।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

তবে অভিযুক্ত ডা: মামদুহা রহমানের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট