1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় জুলাই জাগরণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল  সম্পন্ন এসএসসি সাফল্যের লক্ষ্যে ইয়াংছা উচ্চ বিদ্যালয়ে কঠোর নজরদারি, নেওয়া হচ্ছে নানা উদ্যোগ বিদ্যালয়ের নির্বাচিত সভাপতিকে দায়িত্ব পালনে প্রধান শিক্ষকের বাঁধা,প্রতিবাদে মানববন্ধন মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ফোমেমার নতুন নির্দেশনা চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য হলেন ক্রীড়াবিদ ও রাজনীতিবিদ জয়নাল আবেদীন মাদক–জুয়া–ক্যাসিনোর বিরুদ্ধে ফাইতংয়ে জনসচেতনতামূলক র‍্যালী চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় জোটের লংমার্চকে স্বাগত জানিয়ে চকরিয়ায় র‍্যালি চকরিয়ায় মাদকবিরোধী মানববন্ধন, রাত ১১টার পর বহিরাগত প্রবেশে কড়াকড়ি বান্দরবানে ডিবি পুলিশের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার, প্রাইভেটকারসহ গ্রেপ্তার ১

টেকনাফে চাঁদাবাজি ও গুরুতর জখম মামলার আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে চাঁদাবাজি ও গুরুতর জখমের একটি আলোচিত মামলার এজাহারভুক্ত আসামি সালমানকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

রোববার (১৯ জুলাই) ভোররাত আনুমানিক ৩টা ৫৫ মিনিটে র‌্যাব-১৫-এর সদর ব্যাটালিয়নের একটি আভিযানিক দল কক্সবাজার সদর থানার ফুলবাগ সড়ক চাউল বাজার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, গত ২ জুন রাত ১০টার দিকে টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাঙ্গার ডেইল সড়কে আরসিসি ঢালাই কাজ চলাকালে মামলার বাদী আব্দুর রশিদের কাছে বিপুল পরিমাণ চাঁদা দাবি করেন সালমানসহ কয়েকজন। বাদী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারধর করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

ঘটনার পর মামলা দায়ের হলে আসামিদের গ্রেপ্তারে র‌্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মামলার ২ নম্বর আসামি সালমান কক্সবাজার সদর উপজেলার ফুলবাগ সড়ক চাউল বাজার এলাকায় আত্মগোপনে রয়েছেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সালমান ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।
গ্রেপ্তারকৃত সালমান টেকনাফ উপজেলার উত্তর জালিয়াপাড়া এলাকার মৃত দলিলুর রহমানের ছেলে।
র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট