1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুতা-স্যান্ডেল ফেলে পালাল জবরদখল চেষ্টাকারীরা বিবাদীকে নোটিশ না দিয়ে তদন্ত, চিরিংগা ভূমি অফিসের যোগসাজশের অভিযোগ চকরিয়া আন্তঃব্যাংক ফুটবলে শাহজালাল ব্যাংককে হারিয়ে চ্যাম্পিয়ন ইউসিবি পি.এল.সি চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত  মন্ত্রী হিসেবে প্রথমবার নিজ আসনে সাচিং প্রু জেরী, বান্দরবানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের উচ্ছ্বাস” মাতামুহুরি উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাদক, জুয়া ও অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে লামার ফাইতংয়ে এবার মাঠে নামছে জনসাধারণ ফাঁসিয়াখালীতে ছাত্রদল নেতার ওপর অতর্কিত হামলার অভিযোগ, জনদুর্ভোগ লাঘবে ইয়াংছা বাজারে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়, এক ভোটের ব্যবধানে ফাইতং নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রুকন উদ্দিন, সহ-সভাপতি নবাব মিয়া

শহীদ আহসান হাবিবের ২য় শাহাদাতবার্ষিকী উপলক্ষে ছাত্রশিবির চকরিয়া উপজেলা শাখার আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

চকরিয়া প্রতিনিধি:
চব্বিশের গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী চকরিয়া উপজেলার কৃতি সন্তান শহীদ আহসান হাবিবের ২য় শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দিনব্যাপী আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, দোয়া মাহফিল, কুরআনখানি, শহীদ আহসান হাবিবের কবর জিয়ারত এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও খোঁজখবর গ্রহণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখার সভাপতি মীর মোহাম্মদ আবু তালহা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চকরিয়া উপজেলা শাখার সভাপতি আব্দুর রশিদ, চকরিয়া পৌরসভা শাখার সভাপতি নুরুল ইসলামসহ উপজেলা ও পৌর শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শহীদ আহসান হাবিবের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস। তাঁর আদর্শ ও আত্মত্যাগ নতুন প্রজন্মকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে চলতে উদ্বুদ্ধ করবে।

কর্মসূচির অংশ হিসেবে নেতৃবৃন্দ শহীদের কবর জিয়ারত করেন, তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন। শেষে দেশ, জাতি ও সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট