1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুতা-স্যান্ডেল ফেলে পালাল জবরদখল চেষ্টাকারীরা বিবাদীকে নোটিশ না দিয়ে তদন্ত, চিরিংগা ভূমি অফিসের যোগসাজশের অভিযোগ চকরিয়া আন্তঃব্যাংক ফুটবলে শাহজালাল ব্যাংককে হারিয়ে চ্যাম্পিয়ন ইউসিবি পি.এল.সি চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত  মন্ত্রী হিসেবে প্রথমবার নিজ আসনে সাচিং প্রু জেরী, বান্দরবানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের উচ্ছ্বাস” মাতামুহুরি উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাদক, জুয়া ও অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে লামার ফাইতংয়ে এবার মাঠে নামছে জনসাধারণ ফাঁসিয়াখালীতে ছাত্রদল নেতার ওপর অতর্কিত হামলার অভিযোগ, জনদুর্ভোগ লাঘবে ইয়াংছা বাজারে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়, এক ভোটের ব্যবধানে ফাইতং নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রুকন উদ্দিন, সহ-সভাপতি নবাব মিয়া

ফাঁসিয়াখালী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে শহীদ আহসান হাবীবের ২য় শাহাদাতবার্ষিকী পালিত

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

এ ইউ এম শহীদুল্লাহ, চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই আন্দোলনের শহীদ আহসান হাবীবের ২য় শাহাদাতবার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) আসরের নামাজের পর আয়োজিত কর্মসূচিতে পবিত্র কোরআন খতম, শহীদ ও তাঁর পরিবারের জন্য বিশেষ দোয়া এবং কবর জিয়ারতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. ছৈয়দ করিম। বিশেষ অতিথি ছিলেন শহীদ আহসান হাবীবের পিতা মো. হেলাল উদ্দিন এবং শহীদ মহিউদ্দিন মাসুমের পিতা ফজল কাদের।

এছাড়া উপস্থিত ছিলেন ফাঁসিয়াখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. আব্দুল্লাহ বাহাদুর, সেক্রেটারি মো. আতিকুর রহমান, সহ-সভাপতি মো. এরশাদ, ২ নম্বর ওয়ার্ড সভাপতি মাস্টার এ ইউ এম শহীদুল্লাহ, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা মো. একেরাম, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মাস্টার মো. নুরী, ২ নম্বর ওয়ার্ডের বায়তুলমাল সম্পাদক আবু ছিদ্দীকসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা শহীদ আহসান হাবীবের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, শহীদ আহসান হাবীব কক্সবাজার শহরে কর্মরত ছিলেন। ২০২৪ সালের ১৮ জুলাই মাগরিবের নামাজ আদায়ের উদ্দেশ্যে বের হলে সৃষ্ট বিশৃঙ্খলার মধ্যে গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট