1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুতা-স্যান্ডেল ফেলে পালাল জবরদখল চেষ্টাকারীরা বিবাদীকে নোটিশ না দিয়ে তদন্ত, চিরিংগা ভূমি অফিসের যোগসাজশের অভিযোগ চকরিয়া আন্তঃব্যাংক ফুটবলে শাহজালাল ব্যাংককে হারিয়ে চ্যাম্পিয়ন ইউসিবি পি.এল.সি চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত  মন্ত্রী হিসেবে প্রথমবার নিজ আসনে সাচিং প্রু জেরী, বান্দরবানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের উচ্ছ্বাস” মাতামুহুরি উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাদক, জুয়া ও অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে লামার ফাইতংয়ে এবার মাঠে নামছে জনসাধারণ ফাঁসিয়াখালীতে ছাত্রদল নেতার ওপর অতর্কিত হামলার অভিযোগ, জনদুর্ভোগ লাঘবে ইয়াংছা বাজারে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়, এক ভোটের ব্যবধানে ফাইতং নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রুকন উদ্দিন, সহ-সভাপতি নবাব মিয়া

টেকনাফের চাঞ্চল্যকর আনোয়ার সাদেক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি খুরুশকুল থেকে গ্রেফতার 

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

 

কক্সবাজার প্রতিনিধি:

টেকনাফের হ্নীলা নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের বহুল আলোচিত আনোয়ার সাদেক ওরফে গুডিশ্যা (১৯) হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি নুরুল ইসলামকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

র‌্যাব-১৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১৭ জুলাই) রাত ১১টা ৩৫ মিনিটের দিকে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল রাস্তার মাথা সংলগ্ন রফিকের অটোরিকশা গ্যারেজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গত ৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ‘সি’ ব্লকে আনোয়ার সাদেক ওরফে গুডিশ্যাকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বোন আয়েশা বেগম বাদী হয়ে টেকনাফ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেফতারে র‌্যাব-১৫-এর একটি আভিযানিক দল দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নুরুল ইসলামের পিতার নাম হালাইয়া। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের (ব্লক-সি) বাসিন্দা।
র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট