1. live@nbtv24.net : NBtv24 : NBtv24
  2. info@www.nbtv24.net : NB TV 24 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুতা-স্যান্ডেল ফেলে পালাল জবরদখল চেষ্টাকারীরা বিবাদীকে নোটিশ না দিয়ে তদন্ত, চিরিংগা ভূমি অফিসের যোগসাজশের অভিযোগ চকরিয়া আন্তঃব্যাংক ফুটবলে শাহজালাল ব্যাংককে হারিয়ে চ্যাম্পিয়ন ইউসিবি পি.এল.সি চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত  মন্ত্রী হিসেবে প্রথমবার নিজ আসনে সাচিং প্রু জেরী, বান্দরবানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের উচ্ছ্বাস” মাতামুহুরি উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাদক, জুয়া ও অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে লামার ফাইতংয়ে এবার মাঠে নামছে জনসাধারণ ফাঁসিয়াখালীতে ছাত্রদল নেতার ওপর অতর্কিত হামলার অভিযোগ, জনদুর্ভোগ লাঘবে ইয়াংছা বাজারে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়, এক ভোটের ব্যবধানে ফাইতং নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রুকন উদ্দিন, সহ-সভাপতি নবাব মিয়া

চকরিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে অভিযান চালিয়ে বন আইনের মামলা ও এনআই অ্যাক্টের মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি নাছির হোসেন (৪০)কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র‌্যাব-১৫, সিপিসি-২ (কক্সবাজার)-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার নাছির হোসেন গর্জনতলী, খুটাখালী এলাকার মৃত গুরা মিয়ার ছেলে।

র‌্যাব-১৫ জানায়, নাছির হোসেন বন আইনের মামলা ও নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (এনআই) অ্যাক্টের মামলায় সাজাপ্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে পরোয়ানাভুক্ত পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
র‌্যাব-১৫ জানিয়েছে, অপরাধ দমন এবং পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট