নিজস্ব প্রতিবেদক:
দক্ষিণ চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন আইপি টেলিভিশন চ্যানেল কর্ণফুলীর বর্ষসেরা রিপোর্টার নির্বাচিত হয়েছেন বান্দরবানের লামা উপজেলা প্রতিনিধি ও লামা প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো. নজরুল ইসলাম।
শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) চ্যানেল কর্ণফুলীর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের হালিশহর বড়পুল এলাকার সায়মা প্লাজায় অবস্থিত চ্যানেলটির নিজস্ব কার্যালয়ে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে সাংবাদিক মো. নজরুল ইসলামের হাতে বর্ষসেরা রিপোর্টারের সম্মাননা ক্রেস্ট তুলে দেন চ্যানেল কর্ণফুলীর চেয়ারম্যান মো. আব্দুল আজিজ।
আয়োজনে দর্শক, শুভাকাঙ্ক্ষী, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কলাকুশলী ও চ্যানেলটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন সংশ্লিষ্টদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
সম্মাননা অর্জনের অনুভূতি প্রকাশ করে সাংবাদিক নজরুল ইসলাম বলেন, “আমার পরিশ্রম, অনুশীলন এবং কাজের প্রতি আত্মবিশ্বাস আমাকে এই জায়গায় নিয়ে এসেছে। আমি খুব খুশি, আলহামদুলিল্লাহ।”
সাংবাদিক নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে বান্দরবানের লামা উপজেলায় মাঠপর্যায়ে সাংবাদিকতা করে আসছেন। স্থানীয় জনদুর্ভোগ, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, যোগাযোগব্যবস্থা, পর্যটন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংবাদ ও ভিডিও প্রতিবেদন তৈরির মাধ্যমে তিনি এলাকার সমস্যা, সম্ভাবনা এবং সাধারণ মানুষের কথা তুলে ধরছেন।
চ্যানেল কর্ণফুলীর বর্ষসেরা রিপোর্টার হিসেবে এ স্বীকৃতি তাঁর পেশাগত জীবনে একটি উল্লেখযোগ্য অর্জন। এ সম্মাননা ভবিষ্যতে আরও নিষ্ঠা, সততা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সাংবাদিকতা চালিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে বলে আশা করা হচ্ছে।