চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও মশার বিস্তার রোধে কীটনাশক ছিটানো কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ।
বুধবার (১৪ অক্টোবর) বাদে আসর খুটাখালী কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ থেকে এ কর্মসূচি শুরু হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা ছৈয়দ করিম। খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে কর্মসূচি পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শাহাব উদ্দিন আরমান।
কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসে পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়।