এইচ এম রুহুল কাদের, চকরিয়া :
চকরিয়ায় আলোচিত ছাত্রদল নেতা ইসফাতুল ইসলাম জিসান হত্যাকান্ডে তথ্য প্রযুক্তি, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রথমে আনোয়ার হোসেন প্রকাশ কাল্লু ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত জিসাত মিয়া প্রকাশ শওকত ড্রাইভার (২৯)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত সিলভার রঙের নোহা গাড়ি, রেজিঃ নং- চট্টমেট্রো-চ-১১-৫৯৬৯ জব্দ করা হয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা হত্যাকাণ্ডের পরিকল্পনা ও কিলিং মিশনে অংশগ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, অর্থদাতা ও অন্যান্য জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্যযে, গত ২৭/০৯/২০২৬ খ্রিস্টাব্দ দিবাগত রাতে কাকারা ইউনিয়নের মাইজ কাকারা এলাকা হতে জিসানকে সাদা/সিলভার রঙের নোহা গাড়িতে অপহরণ করা হয়। পরবর্তীতে খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকায় তার মরদেহ উদ্ধার করা হয়।
সোমবার (৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় চকরিয়া থানার হল রুমে এক সংবাদ সম্মেলন উপরোক্ত তথ্য নিশ্চিত করেন চকরিয়া থানা।
সংবাদ সম্মেলন আরও জানান, পুলিশ সুপার, কক্সবাজার এ.এন.এম. সাজেদুর রহমানের দিকনির্দেশনায়, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আবদুল আজিজের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান নেতৃত্বে চকরিয়া থানা পুলিশ চাঞ্চল্যকর ছাত্রদল নেতা মোঃ জিসান (২৬) অপহরণ ও হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত ২ জন আসামিকে গ্রেপ্তার করেছে।