এইচ,এম,নুরুল আবছার
মালয়েশিয়া প্রতিনিধি :-
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক প্রবাসী বাংলাদেশি কর্মীদের সেবামূলক কার্যক্রমের পরিধি বৃদ্ধি পাওয়ায় এবং বর্তমান মুদ্রার মান ও বাজার মূল্যের সঙ্গে সমন্বয় করে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন (মেম্বারশিপ) ও জীবন বীমা ফি পুননির্ধারণ করা হয়েছে।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড-এর নির্দেশনা অনুযায়ী মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী কর্মীদের পুনঃনির্ধারিত ফি'র পরিমান ৬৫০০ টাকা (সমপরিমাণ ২২০ মালয়েশিয়ান রিঙ্গিত)
প্রবাসী কর্মীরা সশরীরে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের লেবার উইং-এর সহযোগিতায় অথবা অনলাইনে (https://portal.wewb.gov.bd/) আবেদন করে সদস্যপদ নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।নিবন্ধনের জন্য বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার নিম্নলিখিত ব্যাংক হিসাবে ২২০ রিংগিত জমা প্রদান করে জমার রশিদ, মেয়াদসহ পাসপোর্ট ও ভিসার কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে:
হিসাবের নাম: Bangladesh High Commission
হিসাব নম্বরঃ 564427101748
ব্যাংকের নাম: May Bank
ওয়েজ আর্নর্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন (মেম্বারশিপ) এর বিষয়ে প্রয়োজনে বাংলাদেশ হাইকমিশনের +60147218929 মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন।