এইচ,এম,নুরুল আবছার
মালয়েশিয়া প্রতিনিধি :
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী দাতু শ্রী তুন ড. মাহাথির মোহাম্মদের স্ত্রী দাতু শ্রী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী আজ ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১০০ বছর বয়সে ইন্তেকাল করেছেন।ড.সিতি হাসমাহের মৃত্যুর পর বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গভীর শোক প্রকাশ করেছেন এবং তার রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের নির্দেশ দিয়েছেন। এদিকে মরহুমার ইন্তেকালে মালয়েশিয়ার সর্বস্তরে নেমে এসেছে শোকের ছায়া।সরকারী বেসরকারি কর্মকর্তা ও কর্মচারী গভীর শোক জানিয়েছেন।