মাতামুহুরীতে অবৈধ বালু উত্তোলন, দুই স্যালু মেশিন জব্দ
এইচ এম রুহুল কাদের, চকরিয়া :
কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার কোনাখালী মরংঘোনা রবি টাওয়ার সংলগ্ন মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (৭ সেপ্টেম্বর)বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিউল আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি স্যালু মেশিন জব্দ করা হয়েছে।
অভিযান পরিচালনার সময় পূর্ব বড় ভেওলা তহসিল অফিসের সহকারী তহসিলদার মুহাম্মদ আবুল মনসুরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, নদী থেকে অনুমোদন ছাড়া বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।