এইচ এম রুহুল কাদের, চকরিয়া :
"রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে চকরিয়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬ আগস্ট ২০২৬ রবিবার চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। জাতীয় মৎস্য পক্ষ চলবে আগামী ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত।
জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে এর উদ্বোধন করেন করেন চকরিয়া উপজেলার নির্বাহী অফিসার শাহীন দেলোয়ার।
অনুষ্ঠান উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মুনতাকিম বিল্লাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মোবারক হোসেন, চকরিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম, চকরিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ , মৎস্য ও বিভিন্ন দপ্তরের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত মৎস্য চাষীরা।